Saturday, June 20, 2026

কাঞ্চনজঙ্ঘা জয় করেও বাড়ি ফেরা হল না বালির দেবব্রতর

Date:

Share post:

পাহাড় তাকে টানত। একের পর এক পাহাড় জয়ের স্বপ্ন দেখতেন। সেই পাহাড়ই প্রাণ কেড়ে নিল তার। ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল হাওড়ার বালির এক পর্বতারোহীর। জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিংয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। গন্তব্যে পৌঁছেওছিলেন। কিন্তু নামার সময় আর সঙ্গ দেয়নি শরীর। শুরু হয় শ্বাসকষ্টের সমস্যা। আর তারপরই মৃত্যু হয় তাঁর।পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবব্রত বর(৪৬)। তিনি বালির সমবায়পল্লীর বাসিন্দা। গত ১৭ মে বাড়ি থেকে তিনি ট্রেকিংয়ের জন্য রওনা হয়েছিলেন। দেবব্রতবাবু ছাড়াও আরও এগারো জন ছিল সেই দলে। মৃতের পরিবার জানিয়েছে, গত ১৯ মে শেষবার ভিডিয়ো কলে কথা হয় পরিবারের সঙ্গে। এরপর উচ্চতার কারণে ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি। ফলে, আর যোগাযোগ হয়নি।

৪৬ বছরের দেবব্রত ১১ সদস্যের ওই দলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প গোয়েচালায় গিয়েছিলেন। গত ২৫ মে নির্দিষ্ট গন্তব্যেও পৌঁছেও যান তিনি। তবে কাঞ্জনজঙ্ঘার উচ্চতা স্পর্শ করার পর ধীরে ধীরে অসুস্থ হতে থাকে শরীর। চিকিৎসার জন্য তাঁকে নামিয়ে আনা হয় নিচে। কিন্তু মাঝপথেই মৃত্যু হয় তাঁর। এ দিকে, মৃত্যুর খবর বাড়িতে আসতেই পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, দেবব্রতবাবু পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা ও স্ত্রী, ছেলে ও মেয়ে।





Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...