Monday, April 6, 2026

শেষদিনের শেষলগ্নের প্রচারেও মহেশতলায় অভিষেকের রোড শো-এ উপচে পড়া ভিড়

Date:

Share post:

লোকসভা নির্বাচনের শেষদিনের প্রচারে শেষলগ্নেও রোড শো-তে ঝড় তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আগেই জানিয়েছিলেন শেষদফা নির্বাচন পর্যন্ত থাকবেন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে। তার মধ্যেও দলের অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেছেন। তবে, শেষদিন রোড শো করলেন নিজের কেন্দ্রেই। সকালে ফলতার পরে, বিকেলে মহেশতলা বিধানসভা কেন্দ্রের বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথম দিনে যতটা উন্মাদনা দেখা গিয়েছিল প্রচারের শেষদিনে তা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। পথের দুধারে উপচে পড়ছে মানুষ।হুড খোলা গাড়িতে ব়্যালি করেন অভিষেক। অভিষেককে একঝলক দেখতে রাস্তার পাশাপাশি বাড়ির বারান্দা, ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানান উপস্থিত জনতা। প্রত্যুত্তর দেন অভিষেক। হুড খোলা গাড়ি থেকে চেনা স্টাইলে গোলাপ ফুলের পাপড়ি উড়িয়ে দেন। উদ্বেল হয়ে ওঠে জনতা। জনসমুদ্রে ভেসে ব়্যালি করেন অভিষেক।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- যেখানেই রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেখানেই রাস্তায় জনজোয়ার। শেষদিনেও তার ব্যতিক্রম হল না।  বাটা মোড় থেকে ডাকঘর পর্যন্ত রাস্তা এদিন কার্যত চলে যায় তৃণমূলের দখলে। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

আরও খবর: BJP ক্ষমতায় আসছে না! মেগা পদযাত্রার শুরুতেই বিরাট মন্তব্য তৃণমূল সুপ্রিমোর

প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। ১ জুন শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রেও। এখানে জয়ের ব্যবধানের লক্ষ্যমাত্রা ৪ লক্ষ বেঁধে দিয়েছেন তিনি।







Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...