Monday, April 6, 2026

ভারত-পাকিস্তান ম্যাচে জ.ঙ্গি হা.মলার হু.মকি, বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা

Date:

Share post:

হাতে আরমাত্র কয়েকদিন, তারপরই শুরু টি-২০ বিশ্বকাপ। ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। প্রথম ম্যাচে রোহিত শর্মাদের সামনে আয়ারল্যান্ড। আর ৯ জুন হাইভোল্টেজ ম্যাচ। ভারতের সামনে পাকিস্তান। আর এই ম্যাচেই জঙ্গি হানার আশঙ্কা। জানা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপের এই ম্যাচে হামলার হুমকি দিয়েছে আইএসএস-কে জঙ্গি সংগঠন। যার ফলে কঠোর করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। জানা যাচ্ছে, জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার জন্য আহ্বান করা হয়েছে। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘লোন উলফ’।

এই নিয়ে আমেরিকার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার বলেছেন, সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে। একটি ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ‘লোন উলফ’ হামলার হুমকি দেওয়া হয়েছে। যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন, সেখানে কোনও কিছুই উড়িয়ে দেওয়া যায় না।” জানা যাচ্ছে, নিউইয়র্কের গভর্নর নিরাপত্তা বৃদ্ধি করার জন্য নিউইয়র্ক স্টেট পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “এই মুহূর্তে আলাদা করে মানুষের নিরাপত্তা নিয়ে কোনও সংশয় তৈরি হয়নি। তবে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। গতকয়েক মাস ধরেই আমাদের প্রশাসন যোগাযোগ রাখছে নাসাউ কাউন্টি এবং ফেডারেল ল এনফোর্সমেন্টের সঙ্গে। নিউ ইয়র্কের মানুষ এবং বাইরে থেকে যাঁরা ওই ম্যাচ দেখতে আসবেন তাঁরা যাতে সুরক্ষিত থাকেন তার ব্যবস্থা আমরা করব।“

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...