Monday, March 16, 2026

আমেরিকায় প্রথমবার: টাকা দিয়ে পর্নস্টারের মুখবন্ধে দোষী প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প

Date:

Share post:

পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক ও পরে টাকা দিয়ে মুখ বন্ধের মামলায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই প্রথমবার আমেরিকায় কোনও প্রাক্তন রাষ্ট্রপতিকে (former president of USA) কোনও অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার ঘটনা ঘটল। এমনকি এমন পরিস্থিতিতে এই দোষী সাব্যস্তের (convicted) ঘটনা যখন কয়েক মাস পরেই নির্বাচন। যদিও এই মামলাকে কাছ থেকে নিরীক্ষণ করা আইনজীবী বা রাজনীতিকরা মনে করছেন যেভাবে মামলা সাজানো হয়েছিল, তাতে দোষী সাব্যস্ত হওয়া অবসম্ভাবী ছিল। ভারতের প্রধানমন্ত্রীর এক সময়ের ঘনিষ্ঠ রাষ্ট্রপতি ট্রাম্পের পরিণতিতে অবশ্য কোনও প্রতিক্রিয়া বিজেপির পক্ষ থেকে পাওয়া যায়নি।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস (Stormi Daniels) অভিযোগ এনেছিলেন, তাঁর সঙ্গে যৌন সম্পর্ক ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তবে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মিকে তিনি ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন মুখ বন্ধ রাখার জন্য। তবে ট্রাম্প বরাবর এই অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে ট্রাম্পের আইনজীবীরা এই ড্যানিয়েলসের দাবির পাল্টা কোনও যুক্তি সাজাতে পারেননি। অভিযোগকারিনী যেখানে একের পর এক তথ্য ও ২০ জন সাক্ষী পেশ করেছেন সেখানে ট্রাম্পের পক্ষের আইনজীবীরা বারবার যে গল্প সাজিয়েছেন, তা একেকটি শুনানিতে বদলে গিয়েছে।

ট্রাম্পের পক্ষে যে যুক্তি তুলে ধরা হয়েছে তাতে কোথাও অভিযোগকারিনীর মুখ বন্ধ করার জন্য টাকা দেওয়ার অভিযোগকে খণ্ডন করা যায়নি। ফলে দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি। যদিও এরপরেও ট্রাম্প দাবি করেছেন তিনি নির্দোষ। তাঁকে পুরোপুরি কারচুপি (rigged) করে ফাঁসানো হয়েছে।

যদিও দোষী সাব্যস্ত করার আগেই বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি (Democratic Party) এই মামলার ফায়দা তোলা শুরু করেছে। নির্বাচনী প্রচারে বাইডেন (Joe Biden) সমর্থকদের পক্ষ থেকে প্রচার চালানো হয়েছে “ট্রাম্প দেশের গণতন্ত্রের উপর যে অমঙ্গল হিসাবে এসেছেন, তেমন আগে কখনও হয়নি”। তবে আদালতের ১২ সদস্যের জুরি ১১ ঘণ্টারও বেশি সময় নিয়েছেন এই মামলার রায়দান করতে। দোষী সাব্যস্ত করার পরে সাজা ঘোষণা হবে ১১ জুলাই। ১৫ জুলাই রিপাবলিকান পার্টির (Republican Party) সম্মেলনে মনোনয়ন দেওয়ার কথা। তার আগেই নিজের সাজা শুনবেন প্রাক্তন রাষ্ট্রপতি।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...