Friday, June 26, 2026

ভক্তের অস্ত্রোপচার দায়িত্ব নিলেন মাহি, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

ফের একবার মানবিক মহেন্দ্র সিং ধোনি। পাশে দাঁড়ালেন এক ভক্তের। মাহি অনুরাগীদের কাছে ধোনি হলেন ভগবান। তাঁকে একবার দেখার জন্য , তাঁকে একবার ছোঁয়ার জন্য পাগল হয়ে যায় মাহির ভক্তকুল। আর এবার ভক্তের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যা মন কেড়েছে নেটিজেনদের।

ঘটনার সূত্রপাত ২০২৪ আইপিএল। সদ্য শেষ হওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ চলাকালীন এক ভক্ত পুলিশের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েন। ছুটে যান ধোনির কাছে। সেখানেই সেই ভক্তের এক রোগের কথা জানতে পারেন মাহি। তারপর নিজের কাঁধেই তুলে নেন চিকিৎসার খরচ। যা জানিয়েছেন সেই অনারাগী। এই নিয়ে সেই ভক্ত বলেন, “ আমি যখন মাঠে প্রবেশ করি, তখন আমার পিছনে ছিলেন বেশ কয়েকজন বাউন্সার, পুলিশকর্মী। তাঁদের হাত থেকে মাহি স্যরই আমাকে রক্ষা করেন। আমি খুব হাঁপাচ্ছিলাম। জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। মাহি স্যর আমাকে হাঁপাতে দেখে প্রশ্ন করেন, তুমি এত হাঁপাচ্ছ কেন? মাহি স্যরের প্রশ্নের জবাবে আমি বলি, আমার নাকে একটা সমস্যা রয়েছে। মাহি ভাই তখন আমাকে বলেন, তোমার কিছু হবে না। আমি থাকতে তোমার কোনও সমস্যা হবে না। আমি তোমার অস্ত্রোপচারের দায়িত্ব নিলাম। বাউন্সারদের হাত থেকেও ধোনি স্যর আমাকে রক্ষা করেছিলেন। আমার সঙ্গে ২১ সেকেন্ডের কথা হয়েছিল ধোনি স্যরের। ওটাই আমার জীবনের সেরা মুহূর্ত।” আর এই ভিডিও ভাইরাল হতেই মন কেড়েছে নেটিজেনদের।

২০২৪ আইপিএল-এ চেন্নাইয়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাহি। চোটের জন্য শুরুর দিকে ব্যাটও করতেও নামেননি তিনি।

আরও পড়ুন- অনুশীলনে নেমেই অসন্তুষ্ট টিম ইন্ডিয়া, পরিকাঠামো নিয়ে অখুশি নন ভারতীয় দলের কোচ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...