Sunday, June 14, 2026

অনুশীলনে নেমেই অসন্তুষ্ট টিম ইন্ডিয়া, পরিকাঠামো নিয়ে অখুশি নন ভারতীয় দলের কোচ

Date:

Share post:

২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। আর ৫ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। বুধবার থেকে চলছে অনুশীলন। তবে জানা যাচ্ছে, অনুশীলনের নেমে পরিকাঠামো নিয়ে খুশি নয় টিম ইন্ডিয়া। খুব সাধারণ মানের সরঞ্জাম নিয়ে অনুশীলন করতে হচ্ছে বলে অভিযোগ রাহুল দ্রাবিড়দের। ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করার পরই টিম ইন্ডিয়ার কোচের উপলব্ধি পরিকাঠামো গড়পরতা। পিচ থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা সব কিছুই মেক শিফট। এবারের টি-২০ বিশ্বকাপের আয়োজক আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ম্যাচগুলি আমেরিকায়। যদিও আয়োজকদের তরফে বলা হয়েছে , কোন অভিযোগ জমা পড়েনি।

এই নিয়ে আইসিসি-র তরফে বলা হয়েছে, “কোনও অভিযোগ জমা পড়েনি। কোনও দলের পক্ষ থেকেই ক্যান্টিয়াগু পার্কের ব্যবস্থা নিয়ে অভিযোগ করা হয়নি।“ এবারের টি-২০ বিশ্বকাপের আয়োজক আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ম্যাচগুলি আমেরিকায়। তাই সেখানেই অনুশীলন করছেন রোহিতেরা। জানা গিয়েছে যে, ভারতীয় দল সেখানকার পিচ নিয়ে খুশি নয়। অভিযোগ, পিচ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা সব কিছুই অস্থায়ী। যার মানও খুব ভাল নয়। সেই কারণেই ভারতীয় দল অভিযোগ করেছে।

২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হবে সেই ম্যাচ। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ১২ জুন আমেরিকার সঙ্গে খেলবেন রোহিতরা। এবং কানাডার বিরুদ্ধে খেলবে ১৫ জুন।

আরও পড়ুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক?


Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...