Tuesday, March 17, 2026

মহানগরের রাস্তায় বাসের দেখা নেই! নাজেহাল আমজনতা

Date:

Share post:

এদিকে ভোট আর অন্যদিকে বৃষ্টি (Rain)। তার উপর রাস্তা থেকে প্রায় উধাও বাস (Bus)। সব মিলিয়ে রাস্তায় বেরিয়েও গন্তব্য পৌঁছাতে কালঘাম ছুটে যাচ্ছে আমজনতার। বুধবার থেকেই মহানগরে বাসের সংখ্যা কমছিল। শুক্রবার সকাল থেকে বাস প্রায় উধাও। উল্টোডাঙা, ধর্মতলা, শ্যামবাজার, রুবি, রাসবিহারী-সহ জনবহুল এলাকাগুলিতে সকাল থেকেই নিত্যযাত্রীদের বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গিয়েছে।ভোটের ফল প্রকাশ ৪ জুন। সেদিন পর্যন্ত কলকাতায় (Kolkata) বাস-মিনিবাস পেতে সমস্যার হতে পারে বলে আগেই জানিয়েছে বাস (Bus) মালিকদের সংগঠন। এদিকে শনিবার ও মঙ্গলবার (গণনার দিন) কলকাতার ১৪টি বড় এবং ছোট রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

শনি ও রবিবার কলকাতার ৩০টি রাস্তায় নির্বাচনের সঙ্গে যুক্ত এমন গাড়ি ছাড়া কোনও গাড়ি পার্কিং করা যাবে না। দক্ষিণ, মধ্য ও পূর্ব কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাও এর মধ্যে পড়ছে। গণনাকেন্দ্রের আশপাশে কোনও গাড়ি পার্কিং করা যাবে না। এছাড়াও গণনার দিন বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাফিক রুট ঘুরিয়ে দেওয়া হতে পারে।







spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...