Friday, April 3, 2026

পিছু ছাড়ছে না বৃষ্টি! শেষ দফার ভোটে রাজ্যের একাধিক প্রান্তে ভারী বর্ষণের পূর্বাভাস আলিপুরের

Date:

Share post:

শনিবার লোকসভা ভোটের (Loksabha Election) শেষ দফা। দেশের পাশাপাশি রাজ্যের ৯ লোকসভা আসনে চলবে ভোটাভুটি। তবে শনিবার সকালে ভোট দিতে গেলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা ও রেনকোর্ট। শুক্রবার বিকেলে আলিপুর হাওয়া অফিস সাফ জানিয়েছে শনিবারও কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা (Alert) জারি করেছে হাওয়া অফিস। এদিন আলিপুর জানিয়েছে দক্ষিণবঙ্গের থেকেও বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।

শুক্রবার শেষ আপডেটে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি আলিপুর জানিয়েছে, শেষ দফা ভোটের দিন অর্থাৎ শনিবার এবং রবিবারও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে রবিবারের পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে এদিন হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে, সোমবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালেও সেই ধারা অব্যহত রয়েছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...