Saturday, April 4, 2026

আইপিএল জেতার পরই সপরিবারে দেশ ছাড়লেন শাহরুখ খান!

Date:

Share post:

বলিউডের কিং খান (SRK)অসুস্থতাকে ব্যাকফুটে ফেলে নতুন উদ্যমে উড়ে গেলেন বিদেশে। গত রবিবার চেন্নাইয়ে আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স- এর (KKR) ম্যাচ জেতার মুহূর্ত সপরিবারে উপভোগ করার পর এবার ইউরোপের পথে পা বাড়ালেন শাহরুখ খান(Shahrukh Khan)। বৃহস্পতিবার রাতেই স্ত্রী পুত্র-কন্যাকে নিয়ে ইটালি(Itally )উড়ে গেছেন বলিউড বাদশা। সূত্রের খবর অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেরেমনির (Ananta Ambani Radhika Merchant Pre wedding ceremony) সেলিব্রেশনের দ্বিতীয় পর্বে যোগ দিতেই এই সফর।

ডিহাইড্রেশনের জেরে এক সপ্তাহ আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ। তারপরও তাঁকে কেকেআরের ম্যাচের ফাইনালে উপস্থিত থাকতে দেখা গেছে। চোখে মুখে অসুস্থতা আর ক্লান্তির ছাপ থাকলেও এনার্জি লেভেল এতটুকু কমেনি বলিউডের ‘জওয়ান’ খানের। শুধু যে খেলা দেখেছেন তাই নয় ম্যাচ শেষে গোটা পরিবারকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছেন, দর্শকদের অভিবাদন জানিয়েছেন। এবার অনন্ত রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনির দ্বিতীয় পর্বে ইটালির ক্রুজ সফরে হাজির হতে চলেছেন কিং খান(King Khan)। রণবীর -আলিয়া, সলমন খানেরা (Salman Khan)সোমবারই শহর ছেড়েছেন। বৃহস্পতিবার রাতে এয়ারপোর্টে দেখা গেল শাহরুখ সহ খান পরিবারকে। যদিও মিডিয়ার সামনে কিছুই বলতে চাননি কেকেআর কর্তা। আম্বানি পরিবারের অনুষ্ঠানে জামনগরে তিন খানকে মঞ্চে অনুষ্ঠান করতে দেখা গেছিল। এই পর্বের সূচি অবশ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে বলিউডের রোমান্টিক আইকম যে অনন্তর প্রি-ওয়েডিং সেলিব্রেশনের দ্বিতীয় পর্বেও বিশেষ দায়িত্ব পালন করবেন তা বলাই বাহুল্য।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...