Monday, April 6, 2026

ভোট সপ্তমীতে দক্ষিণবঙ্গে আবহাওয়ার অস্বস্তি, বৃষ্টি শুরু উত্তরে 

Date:

Share post:

বৃষ্টি কই বরং গরমে নাজেহাল কলকাতার ভোটাররা । লোকসভা ভোটের শেষ দফায় ঝড়- বৃষ্টি (Rain with Thunderstorm forecast) ভিলেন হয়ে দাঁড়াবে না তো? বৃহস্পতিবার রাত থেকে এই আশঙ্কা ছিল কলকাতা সহ শহরতলীর বিস্তীর্ণ এলাকার মানুষের মনে। যদিও ভোট সপ্তমীর সকালে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। মেঘলা আকাশে শুরু হয়েছে শনির সকাল। দক্ষিণবঙ্গের ৯ কেন্দ্রে আর্দ্রতা জড়িত অস্বস্তি আর গরমকে সঙ্গী করেই ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। হাওয়া অফিসের (Weather Department)পূর্বাভাস মতো বৃষ্টি শুরু হয়েছে উত্তরে।

 

নির্ধারিত সময়ের একদিন আগেই কেরলে বর্ষা প্রবেশ করেছে আর তার জেরে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজেছে বাংলা। উইকেন্ডে ঝড় বৃষ্টির দুর্যোগে সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে। আজ কলকাতা সহ হাওড়া, হুগলি এবং দুই চব্বিশ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সকাল থেকেই কলকাতায় বেশ গরম অনুভূত হচ্ছে। বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। ভারী বৃষ্টির সতর্কতা উত্তরের পাঁচ জেলায়।


 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...