Saturday, April 4, 2026

মোদিতে বিমুখ যুবসমাজ, অস্বস্তি বাড়ছে পদ্ম শিবিরে

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)মিটেছে শনিবার। সন্ধ্যা ছটা বাজতে না বাজতেই শুরু হয় এক্সিট পোল নিয়ে কাটাছেঁড়া। কেউ বলছেন এগিয়ে রয়েছে এনডিএ (NDA)জোট, কারোর কথায় ভাল ফল করবে ইন্ডিয়া অ্যালায়েন্স (INDIA allience)। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির (BJP) সবথেকে বড় চিন্তার কারণ যুব সমাজ। যেভাবে মোদি সরকারের (Modi Government) আমলে বেকারত্ব বেড়েছে তাতে ভোট বাক্সে এই ক্ষোভের প্রতিফলন হবে বলে আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে পদ্ম শিবির।

মোদি সরকারের আমলে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে ‘ইন্ডিয়া’র আক্রমণ তীব্র হয়েছিল ভোট শুরুর আগে থেকেই। অন্যদিকে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীদলকে বিদ্ধ করতে চেয়েছিল। ১৯ এপ্রিল শুরু হওয়া সাত দফার হাই ভোল্টেজ লোকসভা ভোটের শেষে ৯৮ কোটি ভোটারের সিংহভাগ কোন ইস্যুকে বেছে নিয়েছে? শনিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন এক্সিট পোলে গেরুয়া ঝড়ের যে আভাস পাওয়া যাচ্ছে তাকে গুরুত্ব দিতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, বুথ ফেরত সমীক্ষা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেলেনা, তাই সেটা চূড়ান্ত বলে বিশ্বাস করে নেওয়ার কোনও কারণ নেই। ২০২১ সালে যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন কোনও এক্সিট পোলেই দেখায়নি তৃণমূল কংগ্রেস (TMC) ডবল সেঞ্চুরি করবে। অথচ বাস্তবে মানুষ সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নকে। তাহলে এবার কি যুবসমাজের বিমুখতায় চাপে পড়তে চলেছে বিজেপি? বিশ্বাস করে আধা গ্রামীণ এবং শহুরে যুব সমাজের মধ্যে কর্মহীনতা যে চরম ক্ষোভ তৈরি করেছে, তার আভাস প্রত্যেক দফায় মিলেছে। বিজেপির অন্দরমহলে আশঙ্কা বেকারত্ব ইস্যুই হয়তো দলের খারাপ ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

জনমত সমীক্ষাগুলির সিংহভাগ নরেন্দ্র মোদির (Narendra Modi) “অব কি বার চারশো পার” স্লোগানে সিলমোহর দেওয়ার চেষ্টা করুক না কেন, ভোট পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত পদ্মশিবির বেজায় নার্ভাস। বায়োলজিক্যাল জন্ম না হওয়া থেকে মাছ-মাংস বন্ধ করা পর্যন্ত মোদির একের পর এক আজগুবি তত্ত্ব মানুষ ভালভাবে নেননি। এমনকি প্রচার শেষে কন্যাকুমারীতে ধ্যানে যাওয়ার আগে মোদির শেষতম বক্তব্য ছিল, রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী সিনেমা মুক্তি পাওয়ার আগে দুনিয়া নাকি গান্ধীজিকে জানতই না। এইসবের জেরে বিজেপি যে ব্যাপক ব্যাকফুটে চলে যেতে পারে তা নিয়ে আলোচনা শুরু গেরুয়া শিবিরে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...