Friday, April 3, 2026

পাঞ্জাবে ভয়াবহ রেল দুর্ঘটনা, দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২

Date:

Share post:

ফের রেল দুর্ঘটনার (Rail Accident) খবর শিরোনামে। রবিবার ভোররাতে পাঞ্জাবে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ।অমৃতসর-দিল্লি (Amritsar-Delhi) রেললাইনের ফতেগড় সাহেবের কাছে একই লাইনে দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হওয়ার একটি ট্রেন খেয়ে উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ লোকো পাইলট। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে রেল পুলিশ। যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেছে মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয়ে এক মালগাড়ির উপর উঠে গিয়েছে আরেকটি মালগাড়ি। কীভাবে একই ট্রাকে দুটি ট্রেন চলে এলো তা নিয়ে প্রশ্নের মুখে রেল।

শনিবার দুর্ঘটনার মুখে পড়ে নীলাচল এক্সপ্রেস। নিউ দিল্লি থেকে পুরী গামী নীলাচল এক্সপ্রেস ট্রেন দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন সুইসা স্টেশনের কাছে পৌঁছনো মাত্র আচমকাই ইলেকট্রিক তার ছিঁটকে পড়ে বিপত্তি ঘটে। হঠাৎ এই ঘটনায় ট্রেন যাত্রীর একাংশ গুরুতর আহত হন। মাথায়, মুখে ধাক্কা লাগে বেশ কিছু যাত্রীর। রক্তাক্ত হয়ে পড়ে কামরার মেঝে। সেই ঘটনার যের কাটতে না কাটতেই রবিবাসরীয় ভরে এর রেল দুর্ঘটনার খবর। আহতদের ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।


 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...