Saturday, April 4, 2026

ভোট মিটতেই ফের শুরু অশান্তি! কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে ‘গাজোয়ারি’ BJP-ISFএর

Date:

Share post:

ভোট মিটতেই ফের বঙ্গে অশান্তি শুরু বিজেপি (BJP) ও আইএসএফের (ISF)। এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও কুলতলিতে তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে শুধু দক্ষিণ ২৪ পরগণাই নয়, নিউটাউনেও তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। ভোটে পরাজয় নিশ্চিত জেনেই ফলাফল ঘোষণার আগে ফের গাজোয়ারি শুরু বিজেপি-আইএসএফের।

রবিবার নিউটাউনে দলীয় কার্যালয়ের সামনেই আক্রান্ত হন এক তৃণমূল কর্মী। অনুপ বিশ্বাস নামে ওই ব্যক্তি নিউটাউনের শুলংগুঁড়ির দক্ষিণপাড়ার বাসিন্দা। রবিবার রাতে বাড়ি ফেরার পথে এলাকারই বেশ কয়েকজন তাঁকে মারধর করে বলেই অভিযোগ। হামলাকারীরা এলাকার বিজেপি কর্মী বলেই পরিচিত। এছাড়া কলকাতার বিভিন্ন প্রান্তেও মিলেছে ভোট পরবর্তী হিংসার খবর।

সূত্রের খবর, রবিবার রাতে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরআইটে নতুন করে বোমাবাজি শুরু হয়। প্রায় গোটা রাতভরই চলে অশান্তি। দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। কাঠগড়ায় আইএসএফ। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, ভোট মিটতেই হারের পূর্বাভাস পেয়ে গাজোয়ারি শুরু আইএসফের। বাইক বাহিনী ঢুকিয়ে এলাকায় বোমাবাজি করেছে তারা। পাশাপাশি কুলতলিতেও মিলেছে অশান্তির খবর। বাড়়িতে ঢুকে তৃণমূলের মহিলা সমর্থককে মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাকে মারধর করতে দেখে বাধা দিতে যান তাঁর মেয়ে। অভিযোগ, দুজনকেই বেধড়ক মারধর করা হয়। তাঁরা দুজনেই কুলতলির জামতলার ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে, কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...