Saturday, April 4, 2026

স্থগিত মারাদোনার জেতা ৮৬’র বিশ্বকাপে সোনার বলের নিলাম, কিন্তু কেন ?

Date:

Share post:

স্থগিত ১৯৮৬ সালে মারাদোনার ফুটবল বিশ্বকাপে জেতা সোনার বলের নিলাম। ৮৬’র বিশ্বকাপে সোনার বল জিতেছিলেন আর্জেন্তিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। সেই ট্রফিরই নিলাম হওয়ার কথা ছিল ফ্রান্সে। কিন্তু জানা যাচ্ছে, আইনি জটিলতার কারণে আপাতত স্থগিত সেই নিলাম। মারাদোনার সেই সোনার বল চুরি হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। জানা যাচ্ছে, সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিলাম হবে না। এমনটাই জানিয়েছে ফরাসি নিলাম সংস্থা আগুট্টেস।

এই নিয়ে নিলাম সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, “নিলাম বন্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল মারাদোনার পরিবার। কিন্তু আদালত তাঁদের আর্জি খারিজ করে দেয়। তারপরেও মারাদোনার সোনার বল নিয়ে বিতর্ক রয়েছে। নিলামের ক্ষেত্রে কোনও রকম অস্বচ্ছ্বতা রাখা হবে না। যেহেতু সোনার বলের মালিকানা ঘিরে একটি আইনি জটিলতা তৈরি হয়েছে, তাই আপাতত নিলাম স্থগিত রয়েছে। বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই নিলাম হবে।“

মারাদোনার জেতা সোনার বল দীর্ঘদিন আগে চুরি হয়ে গিয়েছিল। ২০১৬ সালে তা আবার সামনে আসে। এরপরই আদালতের দ্বারস্থ হন মারাদোনার পরিবার। সোনার বলের মালিকানা দাবি করেন তাঁরা। আদালত তাঁদের আর্জি খারিজ করে দিলেও তদন্তের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে দলের ব্যাটিং-লাইন নিয়ে মুখ খুললেন রোহিত


Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...