Friday, April 3, 2026

সবুজ ঝড়ে ম্লান শুভেন্দুদের ”কুৎসার” সন্দেশখালি! রেকর্ড মার্জিনে জয়ের পথে তৃণমূল!

Date:

Share post:

সকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের গণনা। প্রাথমিক প্রবণতায় গোটা দেশে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন NDA জোট। তবে লড়াই দিচ্ছে INDIA জোট। অন্যদিকে, সমস্ত বুথ ফেরৎ সমীক্ষাকে কার্যত বোকা বানিয়ে পশ্চিমবঙ্গে প্রাথমিক প্রবণতায় অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস।

এবার নির্বাচনে সন্দেশখালিকে ইস্যু করেছিল বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, যেভাবে কুৎসা, অপপ্রচার করেছিলেন, তার মোক্ষম জবাব দিয়েছে এই লোকসভার মানুষ। ষষ্ঠ রাউন্ডের শেষে ৫ লক্ষের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল।

রাজ্যের পাশাপাশি গোটা দেশের নজর ছিল বসিরহাট কেন্দ্রে। সন্দেশখালি বসিরহাট কেন্দ্রের মধ্যেই পড়ে।
যে সন্দেশখালিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়েছে বিজেপি। এমনকি সন্দেশখালি রাজ্যে পালাবদলের সূচনা করবে বলেও দাবি করেছে বিজেপি। এই বসিরহাট আসন থেকে রেখা পাত্রকে প্রার্থী করে এবার বড় চমক দিয়েছিল বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেখা পাত্রকে ফোন করে আশীর্বাদ করেছিলেন।

কিন্তু শুরু থেকেই এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় খোদ সন্দেশখালিতেই পিছিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট লোকসভার সন্দেশখালি বিধানসভাতেই এগিয়ে তৃণমূল এগিয়ে বিশাল ভোটে।





 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...