Saturday, June 13, 2026

তরুণ ব্রিগেডেও ডাহা ফেল! বাংলায় হাল ফিরল না লালের

Date:

Share post:

সাদা চুল এখন অতীত। তাজা রক্তে ভর করে এবার লোকসভা ভোটের (Loksabha Election) বৈতরণী পার হতে চেয়েছিল বামেরা। কিন্তু এবারও শূন্যর গেরো থেকে বার হতে পারল না সিপিএম (CPIM)। মীনাক্ষী মুখোপাধ্যায়দের (Minakkhi Mukherjee) হাত ধরে ”ব্রিগেড ভরছে, কিন্তু ইভিএম ভরছে না”।

ডিওয়াইএফআই -এর হাত ধরে “ইনসাফ যাত্রা” ঢল নামিয়েছিল বামেরা। মিনাক্ষী মুখোপাধ্যায়কে ‘ক্যাপ্টেন’ বলে চিহ্নিত করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। ব্রিগেডে ইনসাফ যাত্রার সমাপ্তি অনুষ্ঠানের মেগা সমাবেশ থেকে আশায় বুক বেঁধেছিলেন বাম কর্মী-সমর্থকরা যে অবশেষে দলের রক্তক্ষরণ বন্ধ। নতুন উদ্দীপনা বাংলায় হাল ফিরছে লালের।

সেই আশায় বুক বেঁধেই যাদবপুর কেন্দ্রে পোড় খাওয়া সুজন চক্রবর্তীকে সরিয়ে দলের ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করে আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা। সেই একই অঙ্কে হেভিওয়েট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয় জেএনইউ প্রাক্তণী, তরুণদের ক্রাশ দীপ্সিতা ধরকে। লড়াকু ছাত্রনেতা প্রতীকূর রহমানকে লড়িয়ে দেওয়া হয় অভিষেকের বিরুদ্ধে। তমলুকে প্রার্থী করা হয় তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু দিনের শেষে কোনও অঙ্কই মিলল না।

আজ লোকসভা নির্বাচনে বাংলার ইভিএম খুলতেই ফের প্রমাণিত বাম ভোট এখনও যাচ্ছে রামে। ফলে সিপিএমের খাতায় সেই মহাশূন্য। রক্তক্ষরণ অব্যাহত বামেদের। তাদের প্রাপ্ত ভোট মাত্র ৬ শতাংশ। অন্যদিকে, পোড় খাওয়া সুজন চক্রবর্তী দমদমে বা খোদ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মুর্শিদাবাদে মুখ থুবড়ে পড়েছেন।

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...