Sunday, June 21, 2026

মর্মান্তিক, পাকিস্তানের কয়লা খনিতে বিষাক্ত মিথেন গ্যাসের বলি ১১ শ্রমিক

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা পাকিস্তানের কয়লা খনিতে। বিষাক্ত মিথেন গ্যাসে প্রাণ হারালেন অন্তত ১১ জন শ্রমিক। এই ঘটনার পর গোটা খনি সিল করে দেওয়া হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। বালোচিস্তানের কোয়েটার জেলার সঞ্চদি এলাকার একটি কয়লা খনিতে এই ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে।

জানা গিয়েছে, খনিটির প্রায় পনেরোশো মিটার নীচে কাজ করছিলেন ১১ জন শ্রমিক। আচমকাই মাটির নীচ থেকে বিষাক্ত মিথেন গ্যাস নির্গত হতে শুরু করলে সকলে অচেতন হয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা কেটে যাওয়ার পর তাঁদের কোনও খবর না মেলায় শুরু হয় খোঁজাখুঁজি। সেখানকার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, খনিতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কয়লা কোম্পানির এক ম্যানেজার, আরেক আধিকারিক-সহ ৯ জনের। উদ্ধারকারীরা খনি থেকে ওই ১১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তার পর দেহগুলোকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ।





Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...