Sunday, June 21, 2026

দুরন্ত ফর্মে প্রজ্ঞা, এবার হারালেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে

Date:

Share post:

দুরন্ত ফর্মে আর প্রজ্ঞানন্দ। নরওয়ে দাবা প্রতিযোগিতায় একনম্বর ম্যাগনাস কার্লসেন ও দু’নম্বরে ফাবিয়ানো কারুয়ানারকে হারানো পর এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডিং লিরেনকেও হারালেন তিনি। এদিন সপ্তম রাউন্ডে টাইব্রেকারে লিরেনকে হারান প্রজ্ঞা।

এদিন শুরু থেকেই দাপট দেখান ভারতীয় দাবাড়ু প্রজ্ঞানন্দ। এই জয়ের ফলে ছয় সদস্যের প্রতিযোগিতায় তিন নম্বরে রয়েছেন ভারতীয় দাবাড়ু। প্রজ্ঞানন্দের পয়েন্ট ১১। তবে শীর্ষে রয়েছেন কার্লসেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৩.৫ পয়েন্ট। ১২.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হিকারু নাকামুরা। চার নম্বরে রয়েছেন ফ্রান্সের আলিরেজা ফিরৌজা। তাঁর পয়েন্ট ৯.৫। পাঁচ নম্বরে রয়েছেন থাকা কারুয়ানার পয়েন্ট ৭.৫। সবার শেষ রয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিরেন। তাঁর পয়েন্ট ৩.৫।

কয়েক দিন আগে কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। কিন্তু চতুর্থ রাউন্ডের ম্যাচে আমেরিকার নাকামুরার কাছে হেরে যান তিনি। যার ফলে পিছিয়ে পড়েন ভারতীয় দাবাড়ু। পঞ্চম রাউন্ডে জিতে আবার লড়াইয়ে ফিরে আসেন তিনি। সেই রাউন্ডে প্রজ্ঞানন্দ হারান কারুয়ানাকে।

আরও পড়ুন- ‘এখনই বিশ্বকাপ জয়ের কথা ভাবছি না’, প্রথম ম্যাচে নামার আগে বললেন দ্রাবিড়


Related articles

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...