Sunday, June 21, 2026

‘এখনই বিশ্বকাপ জয়ের কথা ভাবছি না’, প্রথম ম্যাচে নামার আগে বললেন দ্রাবিড়

Date:

Share post:

আগামিকাল টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারতীয় দল। প্রথম ম্যাচে রোহিত শর্মাদের সামনে আয়ারল্যান্ড। আর প্রথম ম্যাচে নামার আগে টুর্নামেন্টে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। বললেন, বিশ্বকাপ জয়ের কথা ভাবছেনই না তাঁরা। ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তাঁরা।

এদিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, “ আমরা প্রতিযোগিতা শুরুর আগে বিশ্বকাপ জেতার কথা ভাবছিই না। কাছাকাছি পৌঁছলে তখন ভাবব। কারণ, আগে সেই জায়গায় পৌঁছতে হবে। তাই আপাতত একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছি আমরা।”

দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি পায়নি ভারতীয় দল। একদিনের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও হারের মুখ দেখেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, “ সত্যি বলতে, এই সব প্রতিযোগিতায় আমরা যথেষ্ট ভাল খেলেছি। ধারাবাহিক ভাবে খেলেছি। গত বছর একদিনের বিশ্বকাপেও টানা ১০টা ম্যাচ জিতেছি। তার থেকেই আমাদের ধারাবাহিকতা প্রমাণিত হয়। হ্যাঁ, শেষ মুহূর্তে গিয়ে আমরা হয়তো জিততে পারিনি। চাপের মুখে ভুল করেছি। এটাই ক্রিকেট। আগে পারিনি বলে আগামী দিনেও পারব না, এমনটা নয়। আমরা টি-২০ বিশ্বকাপেও ভাল খেলার চেষ্টা করব।“

আরও পড়ুন- সুনীলের জন্য ম্যাচ জিততে চান শুভাশিস

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...