Saturday, March 14, 2026

ডায়মন্ড হারবার মডেল: বাংলায় সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয় অভিষেকের

Date:

Share post:

২০০৪-এর বাম নেতা অনিল বসুর জয়ের ব্যবধানকেও টপকে গেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শেষ পাওয়া খবর অনুযায়ী, ডায়মন্ড হারবার কেন্দ্রে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটের ব্যবধানে জয়ী অভিষেক। এর আগে বাংলায় রেকর্ড ছিল অনিল বসুর। ২০০৪ সালে আরামবাগ কেন্দ্র ৫ লক্ষ ৯২ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন তৎকালীন বাম নেতা। কিন্তু সেই রেকর্ড ভাঙলেন অভিষেক। জয় হল তাঁর ডায়মন্ড হারবার মডেলের।

রাজ্য়ের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে সবার নজয় ছিল ডায়মন্ড হারবারে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেকের জয় নিয়ে কোনও সন্দেহ ছিল না বিরোধী শিবিরও। কিন্তু অলোচনায় ছিল জয়ের ব্যবধান। প্রচারে বারবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বাংলার ৪২টি আসন এবং দেশের ৫৪৩ টি আসন মধ্যে ডায়মন্ড হারবার জয়ের ব্যবধানে এক নম্বরে থাকবে। আর ফলে প্রকাশের পর সেটাই দেখা গেল।

নিজের কেন্দ্র নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী অভিষেক। তাঁর কথায়, “বিরোধীদের জিজ্ঞেস করুন কোভিডের সময় কথায় ছিলেন? অপরিকল্পিত লক ডাউনে আমি এখানকার কোনও মানুষকে অভুক্ত থাকতে দিইনি। কোভিডে রেকর্ড টেস্ট করিয়ে ডায়মন্ড হারবার মডেল তৈরি হয়েছে।“ কাজের খতিয়ান দিয়ে অভিষেক জানান, “১০ বছরে ৫৫৮০ কোটি কাজ টাকার হয়েছে। বলেন, আমি নিঃশব্দ বিপ্লব বই প্রকাশ করে সবটা পুঙ্কানুপুঙ্ক হিসেব দিয়েছি। এখানকার মানুষের পাশে এই পরিবারের ছেলেটাই ছিল আছে, থাকবে। ফলতা মথুরাপুর দেশের মধ্যে সবথেকে বড় জলের প্রোজেক্ট আমি এনেছি। এক মাসে ৪৫ কোটি টাকার কাজ দিয়েছে। আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকার কাজ হবে। প্রতি বছর ১ কোটি টাকার কাজের লক্ষ্যমাত্রা রেখেছি।“ বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেছিলেন, “ভোট ঘোষণা হওয়ার একমাস পর প্রার্থী দিয়েছে বিজেপি। কী অবস্থা ভাবুন! প্রার্থী খুঁজে না পেলে কি আমার দোষ? চাইলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, ইডি-সিবিআই ডিরেক্টর যে কেউ প্রার্থী হতে পারেন আমার বিরুদ্ধে। কিন্তু আমাকে হারানো অত সহজ নয়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার মানুষের হৃদয়ে আকাশে-বাতাসে রয়েছে। তাকে সরানো সহজ নয়। ঝড়ে- তুফানে, কোভিডের দুঃসহ সময়ে কোথায় ছিল বিজেপি-সিপিএম? মানুষের পাশে ছিল একমাত্র তৃণমূল কংগ্রেস। আগামী দিনেও তৃণমূল কংগ্রেসই দুঃখে-বিপদে মানুষের পাশেই থাকবে।“

শেষ পাওয়া তথ্য অনুযায়ী ডায়মন্ড হারবারে ভোট দিয়েছেন ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ জন। তার মধ্যে অভিষেক জয়ী হলেন ৭ লক্ষের বেশি ভোটে। জয় হল তাঁর ডায়মন্ড হারবার মডেলের।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...