Friday, June 26, 2026

দেশজুড়ে এনডিএ-কে ইন্ডিয়া জোটের জোর টক্কর, পিছিয়ে পড়লেন নরেন্দ্র মোদি 

Date:

Share post:

লোকসভা ভোট গণনা শুরু হওয়ার দু’ঘণ্টা পর দেশের ছবিটা বেশ নজরকাড়া। NDA জোটকে কড়া টক্কর দিচ্ছে I.N.D.I.A। নরেন্দ্র মোদি (Narendra Modi) বারাণসীতে নিজের কেন্দ্রে প্রায় সাড়ে ৬ হাজারের কাছাকাছি ভোটের পিছিয়ে পড়েছেন। আমেঠিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি (Smriti Irani) এবং মান্ডিতে পদ্মপ্রার্থী কঙ্গনা রানাওয়াত পিছিয়ে পড়লেন। অন্যদিকে গণনার শুরু থেকেই ৮৯৯৩ ভোটে রায়বেরেলি থেকে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এখনও পর্যন্ত যা খবর তাতে ২৯১ ভোটে NDA এগিয়ে রয়েছে। যার মধ্যে বিজেপি এককভাবে ২৬৫ টি কেন্দ্রে এগিয়ে রয়েছে। তবে দ্বিতীয় স্থানে ইন্ডিয়া জোট ২৫৪টি আসনে এগিয়ে যার মধ্যে কংগ্রেস একাই ১০৭ টি আসনের যথেষ্ট লড়াই করছে। এক্ষেত্রে অন্যান্যরাও ২৪ টি আসনে এগিয়ে রয়েছে বলে খবর। অর্থাৎ বিরোধী জোট এবং অন্যান্যদের এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে অবশ্যই বিজেপির (BJP) কপালে দুশ্চিন্তার যে ভাঁজ পড়ছে তা বলাই বাহুল্য। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি টক্কর দিচ্ছে বিজেপিকে। হরিয়ানায়  ৬ আসনে পিছিয়ে এনডিএ জোট।

বাংলার ৪২ টা আসনের মধ্যে ইতিমধ্যেই ৩১ টা আসনে এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস (TMC)। ৯ আসনে বিজেপি এবং কংগ্রেস দুটি আসনে এগিয়ে রয়েছেন। সাড়ে ৫০ হাজার ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সবচেয়ে বিধানসভাতেই এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, মুর্শিদাবাদ, মথুরাপুর, জয়নগর, যাদবপুর, উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, ঘাটাল ,আরামবাগ, বিষ্ণুপুর, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, আলিপুরদুয়ার, কোচবিহার সব কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...