Friday, June 26, 2026

বেলা বাড়তেই ডায়মন্ড হারবারে লিড বাড়ছে অভিষেকের, গণনা কেন্দ্রের বাইরে “নাটক” বিজেপি প্রার্থীর

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার মূলত অসম লড়াই। তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীরা কার্যত প্রার্থী খুঁজে পাচ্ছিল না। অবশেষে বামেরা প্রার্থী করে প্রাক্তন ছাত্রনেতা প্রতীকউর রহমানকে। এবং বিজেপি প্রার্থী করে বহু পরীক্ষিত অভিজিৎ দাস ওরফে ববিকে। এই অভিজিৎ দাস বহুবার ভোটে দাঁড়িয়েছেন এবং হেরেছেন। একবার তো জামানত বাজেয়াপ্ত হয়েছিল বিজেপির এই প্রার্থীর। কিন্তু প্রার্থী না পেয়ে সেই অভিজিতেই ভরসা রেখেছিল বিজেপি।

অন্যদিকে, ডায়মন্ড হারবারে কার্যত “ফাঁকা” মাঠে ৪ লক্ষ ভোট জেতার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছেন অভিষেক। বেলা যত বাড়ছে ব্যবধান ততই বাড়ছে। ৭টি বিধানসভায় ব্যাপক লিড নিয়ে এগিয়ে চলেছেন অভিষেক।

এদিকে নিশ্চিত হার বুঝে হেস্টিংসে ভোটগণনা কেন্দ্রের বাইরে নাটক শুরু করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। হারের আগে বিজেপি প্রার্থী অজুহাত তৈরি করতে বিজেপি প্রার্থীর দাবি, কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার হচ্ছে। এমনই অভিযোগ করে গণনা কেন্দ্রের বাইরে ধরনায় ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...