Friday, June 26, 2026

ভোট গণনার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গে, কলকাতায় দুর্যোগের সতর্কতা!

Date:

Share post:

হাইভোল্টেজ ভোট মঙ্গলে সকাল থেকেই দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে গরমের অস্বস্তি। যদিও আকাশের দিকে কম আর টেলিভিশন স্ক্রিনে বেশি নজর এই মুহূর্তে বঙ্গবাসীর। কিন্তু হাওয়া অফিস (Weather Department) বলছে আজ কলকাতায় বিকেলের পর দুর্যোগের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বালুরঘাটে মাঝারি বৃষ্টিতে কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্রে যেতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়েন। যদিও বেলা বাড়তে বৃষ্টির দাপট কমেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) বলছে, আজ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই জায়গাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বইবে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির ভ্রূকুটি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। পাশাপাশি কলকাতা সহ হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হতে পারে। সকাল থেকে যে আর্দ্রতা জনিত অস্বস্তি তৈরি হয়েছে দুপুরের আগে তার বদল হবে না। আপাতত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই৷ মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সর্বত্রই ধীরে ধীরে বৃষ্টির প্রভাব বাড়বে৷


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...