Monday, March 16, 2026

ভোট গণনার প্রথম ঘণ্টা অতিক্রান্ত, দক্ষিণবঙ্গ জুড়ে এগিয়ে তৃণমূল

Date:

Share post:

লোকসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে। প্রথম ঘণ্টা শেষে দক্ষিণবঙ্গের কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (TMC) দাপট অব্যাহত। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুসারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জয়নগর কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। কলকাতার হেভিওয়েট কেন্দ্রগুলোতেও ঘাসফুলের ঝড়। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর সবকটি কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)। যদিও প্রথম ঘণ্টা শেষে দমদম লোকসভা কেন্দ্রে পিছিয়ে পড়েছেন তৃণমূল নেতা সৌগত রায়(Sugata Roy)।

এবছরের অন্যতম বড় চমক হুগলি লোকসভা কেন্দ্র কারণ সেখান থেকে বিজেপির আসন ছিনিয়ে নিয়ে আপাতত এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে মহুয়া মৈত্র(Mahua Moitra), আরামবাগে এগিয়ে মিতালী বাগ (Mitali Bag)। হাওড়া, হুগলি এবং ব্যারাকপুর এই তিনটি লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। প্রথম ঘণ্টা শেষে রাজ্যের ৪২ আসনের মধ্যে ২০ আসনে এগিয়ে ঘাসফুল শিবির।

দেশের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ২৯৮ টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ (NDA )জোট। তবে যথেষ্ট লড়াই করছে ইন্ডিয়া এবং অন্যান্যরা। ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছে ইন্ডিয়া (INDIA allience)জোট এখন পর্যন্ত ১৮৯টি কেন্দ্রে এগিয়ে রয়েছে তারা।

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...