Thursday, June 25, 2026

দলবদলু নেতার নির্দেশে কেন্দ্র বদল, কাঠিবাজি করে হারানো হয়েছে! দিলীপের নিশানায় কে?

Date:

Share post:

৪ জুনের আগে পর্যন্ত তাঁর সাকসেস রেট ছিল ১০০ শতাংশ। যখন যেখানে ভোটে দাঁড়িয়েছেন সেখানেই বিপক্ষের হেভিওয়েটদের হারিয়েছেন। শুধু তাই নয়, রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা হোক কিংবা বিধানসভা, তাঁর আমলে এ রাজ্যে বিজেপির সাফল্য ঈর্ষণীয়। সেই সাফল্য আর কোনও রাজ্য সভাপতির হাত ধরে আসেনি।

এবার ভোটে হেরে হাটে হাঁড়ি ভাঙলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, দলের এক নেতার নির্দেশে তাঁর আসন বদল করা হয়। এভাবেই তাঁকে হারানো হয়েছে। তাঁর আক্রমণের লক্ষ্য দলবদলু শুভেন্দু অধিকারী। যদিও তিনি কারও নাম করেননি। মেদিনীপুরে নিজের চেনা আসন ছেড়ে চক্রান্ত, কাঠিবাজি করে দিলীপ ঘোষকে অন্য জায়গায় লড়তে পাঠানো হয়।

তখন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২০১৯ সালে লোকসভা ভোটে বাংলায় বিজেপির ফল ছিল চমকপ্রদ। ১৮ আসনে জিতেছিল গেরুয়া শিবির। তৃণমূলের দখলে ছিল ২২ আসন। এবার উল্টো ফল! এক্সিট পোলকে ভুল প্রমাণ করে যখন ২৯ আসনে জিতল তৃণমূল, তখন বিজেপির ঝুলিতে মাত্র ১২ আসন! এমনকী, হাতছাড়া হয়ে গিয়েছে গতবারের জেতা আসনও। হেরেছেন দু’জন কেন্দ্রীয় মন্ত্রী। এমনকী, হারতে হারতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিকে ২০১৯-এ যে আসন থেকে জিতেছিলেন বিজেপির বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি, ২০২৪-এ সেই মেদিনীপুরে প্রার্থী ছিলেন অগ্নিমিত্র পল। তিনিও হেরেছেন। আর বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন দিলীপ, কিন্তু জিততে পারেননি।

আরও পড়ুন- ফের মোদিকেই ‘নেতার মুখ’ করে এগোবে NDA, সিদ্ধান্ত বৈঠকে

সবমিলিয়ে বিজেপিতে এখন গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। এক গোষ্ঠী লোক আর এক গোষ্ঠীর লোককে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন, হারিয়ে দিয়েছেন। পরিস্থিতি এমনই যে, খোদ মোদি-শাহের নেতৃত্বও প্রশ্নের মুখে। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখান করেছে। আর দলবদলু শুভেন্দু বঙ্গ বিজেপিকে হাইজ্যাক করে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে।

 

 

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...