Thursday, March 26, 2026

পাহাড়ে পথ দুর্ঘটনা! খাদে গাড়ি উল্টে মৃত ১০ মাসের শিশুসহ দুই 

Date:

Share post:

পাহাড়ের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ মিটার নীচে খাদে পরলো গাড়ি। লাভা বাজারের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Tragic Road accident in Labha ) মৃত দশ মাসের শিশুসহ দুই। স্থানীয় সূত্রে জানা যায় গরুবাথানের পাথরঝোড়া থেকে কালিম্পংয়ে (Kalimpong) বাড়ি ছিলেন একই পরিবারের চারজন। মঙ্গলবার মধ্যরাতের এই দুর্ঘটনার (Accident) পর বুধবার সকাল থেকে আহতদের উদ্ধার কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দা এবং দমকল বিভাগ। দুজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

দশ মাসের শিশু স্ত্রী এবং মেয়েকে নিয়ে এক ব্যক্তি গাড়ি চালিয়ে ফিরছিলেন। সম্ভবত আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথেই লাভা বাজারের কাছে পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই ১০ মাসের শিশু এবং বাড়ির কর্তার মৃত্যু হয়। মা ও মেয়ে গুরুতর আহত। তাঁদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, কী ভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...