Sunday, June 21, 2026

ভোটে ভরাডুবি! এবার দিলীপকে বিধানসভার বিরোধী দলনেতা চায় বিজেপির একাংশ

Date:

Share post:

বিজেপির ভরাডুবি। বাংলায় ৩০ আসন দূর, তার অর্ধেক আসনও পায়নি গেরুয়া শিবির। পরাজিত হয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে বিজেপির একাংশ। তাদের অভিযোগ, দলবদলু শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) অঙ্গুলিহেলনেই কেন্দ্র বদল করা হয়েছে দিলীপের। আর তাতেই বিপর্যয়।গতবার লোকসভা নির্বাচনের সময় বঙ্গ বিজেপি (BJP) দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ। সেবার ১৮ আসনে জিতেছিল গেরুয়া শিবির। শাসকদল তৃণমূলের (TMC) প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল বিজেপি। এবার উল্টো ফল! এক্সিট পোলকে ভুল প্রমাণ করে ২৯ আসনে জিতল তৃণমূল। বিজেপির ঝুলিতে মাত্র  ১২ আসন। হাতছাড়া গতবারের জেতা আসনও। ২০১৯-এর দিলীপের (Dilip Ghosh) জেতা আসন থেকে এবার তাঁকে সরিয়ে দেয় বঙ্গ বিজেপির হোমড়চোমড়রা। সেই আসন দেওয়া হয় অগ্নিমিত্র পালকে। যদিও তিনি জিততে পারেননি। আর বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন দিলীপ। ভাগ্যে শিকে ছেঁড়েনি। আর এরপরেই তীব্র ক্ষোভ বিজেপির অন্দরে। একাংশের মতে, গদ্দারদের কলকাঠি নাড়ানোতেই দিলীপের এই হাল। আবার কেউ বলছেন, বিজেপির বিপর্যয়ের জন্যেই দায়ী শুভেন্দু।

বিরোধী দলনেতার কুকথা, আকাশ ছোঁয়া ঔদ্ধত্যে বিজেপির প্রতিই বিরক্ত বাংলার মানুষ। তারই প্রতিফলন পড়েছে ইভিএমে। বিধানসভার অধিবেশনে অধিকাংশ দিনই বাইরে থেকে বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দু। এলাকার কথা পৌঁছননি বিধানসভায়, দলের বার্তাও দেননি সেখানে- অভিযোগ বিজেপি একাংশের। সেই কারণেই এবার দিলীপকে বিধানসভার বিরোধী দলনেতা চাইছে তারা। মেদিনীপুর থেকে জয়ী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। তিনি ছিলেন বিধায়ক। সুতরাং সেই আসনে উপনির্বাচন হবে। সেক্ষেত্রে সেই কেন্দ্রে দিলীপকে প্রার্থী করুক গেরুয়া শিবির। জয়ী হলে তাঁকেই করা হোক বিধানসভার বিরোধী দলনেতা-চাইছে পদ্মষশিবিরের একাংশ।







Related articles

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...