Friday, June 19, 2026

আজ থেকেই বন্ধ শিয়ালদহ স্টেশনের ৫ প্ল্যাটফর্ম! বাতিল ৮৮ লোকাল

Date:

Share post:

সব শাখায় ১২ কামরার ট্রেন চালানোই লক্ষ্য। সেকারণেই শিয়ালদহ (Sealdah) স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ থাকবে। রবিবার দুপুর পর্যন্ত ওই পাঁচটি প্ল্যাটফর্ম (Platform) থেকে কোনও ট্রেন ছাড়বে না, প্রবেশও করবে না বলে সাফ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিং-সহ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলবে ওই পাঁচটি প্ল্যাটফর্মে। সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেলের তরফে আরও জানানো হয়েছে, ক’দিন শিয়ালদহ থেকে ট্রেন যাতায়াত করার ক্ষেত্রে সময় বেশি লাগবে অর্থাৎ ট্রেন দেরিতে চলবে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী জুলাই মাস থেকেই শিয়ালদহের সব শাখায় ১২ কামরার ট্রেন চলবে।স্বাভাবিকভাবেই শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে একসঙ্গে পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকলে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে ট্রেন পরিষেবায়। শিয়ালদহের মেন ও বনগাঁ শাখার ট্রেনগুলিই সাধারণত ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাতায়াত করে। ওই তিন দিন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেন। শিয়ালদহে মোট ২১টি প্ল্যাটফর্ম রয়েছে। তার মধ্যে পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে।

রেল সূত্রে খবর, প্রতিদিন শিয়ালদহ থেকে আপ-ডাউন মিলিয়ে মোট ৮৯৪টি ট্রেন চলাচল করে। তবে শুক্র থেকে রবিবার পর্যন্ত ৮০৬টি ট্রেন চলবে। যদিও ৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসা-যাওয়া করবে ওই লোকালগুলি। লোকাল ছাড়াও চার জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ডিআরএম জানিয়েছেন, শিয়ালদহ-অজমের সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল এক্সপ্রেস ওই তিন দিন শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে আসা-যাওয়া করবে। কোনও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়নি।


Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...