Friday, April 3, 2026

বিশে ‘লক্ষ্যভেদ’! পাঞ্জাবে একক দক্ষতায় ‘কিস্তিমাত’ ইন্দিরা গান্ধীর খুনির ছেলের

Date:

Share post:

১৯৮৪ সালের ৩১ অক্টোবর। নিজের বাসভবনে দুই দেহরক্ষীর গুলিতে মৃত্যু হয়েছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi)। সেই দুই দেহরক্ষীর অন্যতম বিয়ন্ত সিংয়ের (Biyant Singh) পুত্র সর্বজিৎ সিং খালসা (Sarbjit Singh Khalsa) এবার নির্দল প্রার্থী হয়েছিলেন পাঞ্জাবের (Punjab) ফরিদকোট কেন্দ্র থেকে। তাঁর বাবা বেয়ন্ত সিং, যাঁর নাম ইন্দিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ফরিদকোটে কংগ্রেস এবং আপ প্রার্থীকে হারিয়ে দিয়েছেন ৭০ হাজারেরও বেশি ভোটে।

ইন্দিরা গান্ধীর খুনি সেই দুই শিখ দেহরক্ষীর মধ্যে বেয়ন্তের ছেলে সর্বজিৎ এবার জাতীয় রাজনীতিতে বহুল সমালোচিত। লোকসভায় নিজের ক্যারিশ্মায় জেতা প্রার্থী এখন রীতিমতো সংবাদ শিরোনামে। পাঞ্জাবে এবার দু’টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। সর্বজিৎ ছাড়া খাদুর সাহিব আসন থেকে জয় পেয়েছেন বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি নেতা অমৃতপাল সিং। যিনি বর্তমানে জেলবন্দি। তবে এই প্রথম নয়, আগেও একাধিক বার ভোটে লড়েছেন সর্বজিৎ। যদিও জয় পেলেন এই প্রথম। ২০০৪ সালে প্রথম ভাতিণ্ডা থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন সর্বজিৎ। লক্ষাধিক ভোট পেলেও পরাজিত হন। এরপর ২০০৭ সালে বিধানসভা নির্বাচনেও প্রার্থী হন। পরে ২০০৯ সালে আবার ভাতিণ্ডা এবং ২০১৪ সালে ফতেগড় সাহিব লোকসভা কেন্দ্রের প্রার্থী হন তিনি। ২০২৪-এ এসে অবশেষে লোকসভার দরজা খুলে গেল তাঁর কাছে।

১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লিতে নিজের বাড়িতে ইন্দিরা গান্ধীকে গুলি করে মারেন তাঁর দুই দেহরক্ষী— বিয়ন্ত সিং এবং সৎবন্ত সিং। ৩১ রাউন্ড গুলি চালানো হয়েছিল তাঁর উপর।


Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...