Wednesday, March 4, 2026

খেলতে যাওয়াই কাল! কলকাতায় বজ্রাঘাতে মৃত দুই কিশোর, শোকস্তব্ধ এলাকা 

Date:

Share post:

মাঠে খেলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দুই কিশোরের। রাজারহাটের (Rajarhat) নারায়ণপুর বেড়াবেড়ির ঘটনা। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ঝড়বৃষ্টির সময় তারা মাঠে ফুটবল খেলছিল। সে সময়ে বজ্রপাতে মৃত্যু হয় জামির হোসেন (১৮) এবং সফিকুল ইসলাম (১৭) নামে দু’জনের। পুলিশ সূত্রে খবর, দু’জনেই পূর্ব বেড়াবেড়ির বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর, জামির ব্যাগ তৈরি কারখানার শ্রমিক ছিলেন। আর সফিকুল স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণির ছাত্র। আগামী বছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল। তাঁর বাবা আব্দুল রফিক জানান, আর পাঁচ দিনের মতোই খেলতে গিয়েছিল তাঁর ছেলে। মুষলধারে বৃষ্টি নামে, মুহুর্মুহু বাজ পড়তে থাকে। তাতেই এই বিপর্যয়। এদিকে খবর পেয়েই রাতে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেন, ওঁরা প্রশাসনিক নিয়ম মেনে সরকারি ক্ষতিপূরণ পেতেন। কিন্তু তা ওঁরা চাননি। অন্য কোনওভাবে সাহায্য করা গেলে তা করা হবে।

অন্যদিকে, আহতদের মধ্যে সানোয়ার হোসেন নামে বছর ষোলোর এক কিশোরকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আপাতত স্থিতিশীল হলেও কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে খবর। তবে দশম শ্রেণির আহত ছাত্র সানোয়ারও রাজারহাটের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে খবর।


spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...