Tuesday, March 31, 2026

শিয়ালদহে ট্রেন বাতিলে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা! অফিস টাইমে বাড়ছে দুর্ভোগ

Date:

Share post:

চলছে প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণের কাজ। আর সেকারণেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ (Sealdah) স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম বন্ধ থাকবে। কিন্তু শুক্রবার সকালে শিয়ালদহ স্টেশনে দেখা গেল এক অন্য ছবি। সাতসকালেই স্টেশনে অফিস যাত্রীদের থিকথিকে ভিড়। সকাল থেকেই ঘণ্টার পর ঘণ্টা ধরে ট্রেনের জন্য অপেক্ষারত অফিস যাত্রীরা। কিন্তু দীর্ঘক্ষণ কাটলেও ট্রেনের (Train) দেখা নেই। অফিস টাইমে ট্রেন না মেলায় চরম ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ এসব জানেনই না তাঁরা।

১২ কামরার ট্রেন চালানোর জন্যই রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হয়েছে শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। পাশাপাশি বাতিল করা হয়েছে ১০০ লোকাল ট্রেন। ১৪৭টি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ৪টি এক্সপ্রেস ট্রেনেরও রুট সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। এর জেরেই চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। তবে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ হলেও ৬,৭,৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে। কিন্তু সেখানেও ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে দাড়িয়ে যাত্রীরা।


যাত্রীদের মতে, ভোর ৬টা ৪৫ মিনিট থেকে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু ৭.৩০-র পরও ট্রেন আসেনি। ট্রেনের রুট পরিবর্তন বা প্ল্যাটফর্ম বন্ধ থাকার বিষয়ে তারা জানতেন না। এখন কীভাবে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছবেন? এই প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে রেলের তরফেও জানানো হয়েছে, যেহেতু যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে শিয়ালদহ মেইন শাখা থেকে যে ট্রেনগুলি ছাড়ার কথা ছিল, তা দমদম জংশন থেকে ছাড়ছে। যাত্রীরা যারা শিয়ালদহ স্টেশনে এসেছেন , তাদের আবার দমদম অবধি যেতে হচ্ছে ট্রেন ধরার জন্য।


Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...