Saturday, March 14, 2026

ভোট মিটতেই খুন-গুজব, মণিপুরকে অশান্ত করার চেষ্টা

Date:

Share post:

কৃষককে অপহরণ করে খুন করার অভিযোগে ফের অশান্ত মণিপুর। দীর্ঘদিন ধরে শান্তি বজায় থাকা জিরিবাম জেলায় নতুন করে অশান্তি শুরু হওয়ার জোর তৎপরতা শুরু জেলা পুলিশ ও প্রশাসনের। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। কোনও ধরনের গুজব ছড়ানো নিয়ে জারি হয়েছে নির্দেশিকা। গুজব নিয়ে কড়া নজরদারি জারি রেখেছে প্রশাসন।

জিরিবাম জেলার জিরিবাম থানা এলাকার বাসিন্দা সইবাম শরৎ কুমার সিং (৫৯) বৃহস্পতিবার সকালে জমির কাজ দেখতে বেরিয়ে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি তাঁকে অপহরণ করা হয়। এরপর তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের বাকি অপহরণ করে খুন করা হয় শরৎ কুমারকে। আদিবাসী গোষ্ঠীকে খুনের পিছনে দায়ী করেন তাঁরা।

প্রায় দেড় বছর ধরে অশান্ত মণিপুরের জিরিবাম জেলা কখনও হিংসার ঘটনা দেখেনি। এই জেলায় মেইতি, কুকি উভয় সম্প্রদায়ের পাশাপাশি অমণিপুরি, নাগা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। ফলে এই জেলায় শান্তি বিঘ্নিত হয়নি। নির্বাচন মিটতেই সেই জেলায় খুনের ঘটনা স্থানীয়দের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ও দোষারোপের পরিস্থিতি তৈরি করে। এমনকি এই পরিস্থিতির অজুহাতে নির্বাচন প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা অস্ত্র ফেরতের দাবি তোলা শুরু করে স্থানীয়রা।

বিক্ষুব্ধ বাসিন্দারা খুনের তদন্ত দাবি করে একটি অস্থায়ী কাঠামোয় আগুন লাগিয়ে দেয়। তবে পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। কোনও ধরনের গুজব থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...