Tuesday, June 23, 2026

ফের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা সোয়াইতেক

Date:

Share post:

ফরাসি ওপেনে জয়ের হ্যাটট্রিক ইগা সোয়াইতেক। টানা তিনবছর রোলা গাঁরোয় দাপট জারি পোল্যান্ডের তারকার। এদিন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন সোয়াইতেক। ফাইনালে তিনি হারালেন, ইতালির ইয়াসমিন পাওলিনিকে। ম্যাচের ফলাফল ৬-২, ৬-১। এই জয়ের ফলে এই নিয়ে পাঁচটা গ্র্যান্ড স্লাম জিতে নিলেন নিজের কেরিয়ারে। ক্লে কোর্টে মোট চারবার।

প্রথম সেটের তৃতীয় গেমে একটি সার্ভিস ভেঙে দেন পাওলিনি। তার পরই ম্যাচ হাতের বাইরে চলে যায়। পালটা সার্ভিস ভেঙে বদলা নিলেন ইগা।প্রথম সেটে পরের চারটি গেম জেতেন তিনি। প্রথম সেট জেতেন ৬-২ গেমে। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ইগা। টানা পাঁচটি গেম জেতেন তিনি। ষষ্ঠ গেমে পাওলিনি নিজের সার্ভিস ধরে রাখলেও ততক্ষণে খেলার ফল স্পষ্ট হয়ে যায়। সপ্তম গেমে নিজের সার্ভিস ধরে রেখে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন তিনি।

আরও পড়ুন- বেঙ্গল প্রো টি-২০ লিগে ঋদ্ধিমান

 


Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...