Tuesday, June 16, 2026

২৯ নয়, রাজ্যে ৩৫টি আসনে জিতেছে তৃণমূল! সাফ জানালেন মমতা

Date:

Share post:

২৯টা নয়, ৩৫টি আসনে জিতেছে তৃণমূল। শনিবার কালীঘাটে নবনির্বাচিত সাংসদ ও জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক শেষে সোজাসাপ্টা জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ৩-৪টি আসনে আমাদের হারানো হয়েছে। পূর্ব মেদিনীপুরে পুরোপুরি ভোট লুঠ হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, জেলাশাসক ও আইসি পরিবর্তন করিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুঠ করা হয়েছে। নইলে অবধারিতভাবে আসন সংখ্যা আরও বাড়ত তৃণমূলের। আমাদের মহিলা নির্বাচিত সদস্য ৩৮ শতাংশ। আমরা আরও একজনকে পেতাম। তাঁকে জোর করে ২-৩ হাজারে হারানো হয়েছে। এদিন লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মধ্যে বিস্তর ফারাক বুঝিয়ে তিনি বলেন, ২০১৯ সালের থেকে ২০২৪ সালে একাধিক বিধানসভায় পিছিয়ে বিজেপি। পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল সুপ্রিমো জানান, ২০১৯ সালে আমরা ১৬১টি আসনে এগিয়ে ছিলাম। বিজেপি ১২১টা আসনে। সেই জায়গায় ২০২৪ সালে বিজেপি মাত্র ৯০টা আসনে এগিয়ে রয়েছে, আমরা ১৯২টা আসনে।

বিজেপির মিথ্যা রটনা নিয়ে সরব হয়ে এদিন তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি এদিন জানিয়ে দেন, তৃণমূল বিজেপির ষড়যন্ত্র নস্যাৎ করে বিপুল জয় পেয়েছে তৃণমূল। একুশে জুলাই আমরা বিজয় উৎসব পালন করব শহিদদের স্মরণ করে।

আরও পড়ুন- নিশীথ হারতেই কোচবিহারে শুরু ভাঙন! তৃণমূলে যোগ ৯ বিজেপি নেতার

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...