Monday, April 6, 2026

কাদায় পড়তেই বিরোধীদের অনুকরণ! বিধানসভা ভোটের আগে হরিয়ানায় নয়া ‘প্রকল্প’ চালু বিজেপির

Date:

Share post:

লোকসভার (Loksabha Election) ফলে বাড়ছে অস্বস্তি! কিন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো ক্রমশই যন্ত্রণা বাড়াচ্ছে বিধানসভা নির্বাচন (Assembly Election)। কিন্তু গেরুয়া শিবিরের এমন খারাপ ফলাফলের জেরে ক্রমশই জনসাধারণের থেকে দূরে সরে যাচ্ছে বিজেপি (BJP)। লোকসভায় খারাপ ফলের কথা মাথায় রেখেই ফের ভাঁওতাবাজির রাজনীতি শুরু ডবল ইঞ্জিন হরিয়ানা সরকারের (Hariyana Govt)। বিধানসভা ভোটে নিজেদের হারানো জমি ফিরে পেতে ইতিমধ্যে রাজ্যের গরীব মানুষদের বিনামূল্যে বাস পরিষেবার (Bus Service) ঘোষণা করেছে নয়াব সিং সাইনির সরকার। ইতিমধ্যে রাজ্যের একাধিক প্রান্তে ‘হ্যাপি কার্ড’ (Happy Card) বিলির কাজ শুরু করেছে হরিয়ানা সরকার।

হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির ঘোষণা, এই কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ বছরে এক হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে এই সুবিধা সবার জন্য নয়, মূলত হরিয়ানার যে সমস্ত নাগরিকের বাৎসরিক আয় এক লক্ষ টাকা কিংবা তার চেয়েও কম, তাঁরাই এই সুযোগসুবিধা পাবেন। হরিয়ানা সরকার এই প্রকল্পের নাম রেখেছে অন্ত্যোদয় পরিবার পরিবহণ যোজনা। তবে আচমকা বিধানসভা ভোট আসতেই সরকারের এমন বোধদয়কে কটাক্ষ করেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটে মানুষের কাছে সমর্থন না পেয়ে গরীব মানুষকে টার্গেট করেই আস্থা অর্জনের পথে হাঁটতে বাধ্য হয়েছে বিজেপি। আর সেকারণে একের পর এক ‘ভাঁওতাবাজি’ শুরু হরিয়ানা সরকারের।

আগামী চার মাসের মধ্যে হরিয়ানায় বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। কিন্তু তার আগে লোকসভা ভোটে হরিয়ানায় ১০ আস্নের মধ্যে ৫টিতে কষ্টার্জিত জয় এসেছে গেরুয়া শিবিরের। বাকি ৫ আসন নিজেদের পকেটে পুড়েছে কংগ্রেস। আর কংগ্রেসের প্রতি জনসমর্থন বাড়তেই তড়িঘড়ি এই প্রকল্প চালুর ভাবনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। ইতিমধ্যে গুরুগ্রাম এবং সংলগ্ন এলাকায় কার্ড বিলি করা শুরু করেছে হরিয়ানা সরকার। মোট ২৩ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই প্রকল্প হরিয়ানা সরকার এখন নিয়ে এলেও এর অনেক আগেই কর্ণাটকে কংগ্রেস ও দিল্লিতে আম আদমি পার্টির সরকার এই প্রকল্প চালু করে।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...