Tuesday, March 31, 2026

জেল থেকে সোজা শপথ গ্রহণে, মিষ্টি বিলি অমৃতপালের মায়ের

Date:

Share post:

জেল থেকে কোনও প্রচার না করেই জয়ী। সাংসদ হিসাবে জয়ের পরে পেয়েছেন দিল্লিত মোদির শপথ গ্রহণের আমন্ত্রণও। কিন্তু জেলের পোশাকে কী করে সেখানে যাবেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং। তাই অসমে জেলেই তাঁর পোশাক নিয়ে উপস্থিত বাবা-মা। ছেলের সাংসদ হওয়ার খুশিতে বিলি করলেন মিষ্টিও।

২০২৩ সালের ১৯ মার্চ থেকে অসমের ডিব্রুগড়ের জেলে বন্দি খালিস্তানি নেতা অমৃতপাল সিং। সেখান থেকেই নির্বাচনে মনোনয়ন পেশ থেকে নির্বাচনে লড়াই করেন তিনি। খাদুর সাহিব লোকসভা কেন্দ্র থেকে প্রায় দু লক্ষ ভোটে জয়ী হন তিনি। কিন্তু জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে জেলে বন্দি তিনি। যদিও এই পরিস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুমতি সংগ্রহের কাজ করেছে তাঁর পরিবার।

রবিবার সকালেই ডিব্রুগড় জেলে উপস্থিত হন তাঁর বাবা-মা। ছেলের জন্য শপথ গ্রহণের নতুন পোশাক নিয়ে যান তাঁরা। জেলাশাসকের অনুমতির পরে জেল কর্তৃপক্ষের অনুমতি পেলেই তিনি যেতে পারবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেই আনন্দে জেলের কর্মীদেরই মিষ্টি খাওয়ান তাঁর মা। বন্দি হিসাবে পাহারা দেওয়া সাংসদে পরিবারের মিষ্টি সাদরে গ্রহণ করেন কর্তব্যরত পুলিশকর্মীরাও।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...