Thursday, June 25, 2026

আজও স্বাভাবিক হচ্ছে না শিয়ালদহ শাখার রেল পরিষেবা!

Date:

Share post:

রেলযাত্রীদের ভোগান্তি যেন কমছেই না। শিয়ালদহতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে রেলের কাজ শুরু হয়েছে (Sealdah Station) রবিবার দুপুরেও তা মিটবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শিয়ালদহের ডিআরএম অফিস (Sealdah DRM office) সূত্রে শনিবার রাতে জানা গিয়েছে, যে গতিতে চলছে কাজ, তাতে সব মিটতে রবিবার দুপুর পেরিয়ে যাবে। সেক্ষেত্রে আজ রাতের মধ্যে সব স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। নতুন ‘সিস্টেম’ ঠিকঠাক কার্যকর হতে যে সময় লাগে সেই হিসেব করলে সোমবার সকলের আগে পরিষেবা (Rail Service) সচল হবে না। অর্থাৎ সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে ফের সমস্যায় পড়বেন যাত্রীরা।

শিয়ালদহ স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম এতদিন কাজের জন্য বন্ধ ছিল। আসলে এই পাঁচটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও আকারের কারণে এতদিন বারো বগির ট্রেন চালানো যেত না। সেই জন্য গত তিনদিন ধরে কাজ চলল। দুর্ভোগ বাড়লো সাধারণ মানুষের। কিন্তু এবার কি ১২ বগির ট্রেন চলাচল সম্ভব হবে? পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী জুলাই মাসের গোড়া থেকেই শিয়ালদহ মেন এবং উত্তর শাখার বেশির ভাগ ট্রেন ১২ কামরার চালানো হবে। অর্থাৎ আরও একমাসের অপেক্ষা!

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...