Thursday, June 25, 2026

আজ প্রধানমন্ত্রী পদে শপথ ‘পরনির্ভর’ নরেন্দ্র মোদির, আমন্ত্রিত তালিকায় কারা?

Date:

Share post:

লোকসভা ভোটে (Loksabha Election) বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক নির্ভর সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন দ্রৌপদী মুর্মু(Draupadi Murmu)। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আট হাজারের বেশি অতিথি। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাজধানী দিল্লি (Delhi)। অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার থেকেই সতর্ক প্রশাসন। সূত্রের খবর এদিন নরেন্দ্র মোদির পাশাপাশি অন্যান্য কয়েকজন মন্ত্রীও শপথ নিতে পারেন। ‘নড়বড়ে’ সরকারের কে কোন দায়িত্ব পান সেদিকে নজর থাকছে।

আজকের অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্বরা শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), তিনি শুক্রবারে ভারতে আসেন। এর পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল থাকবেন বলে খবর মিলেছে। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে ভুটানের রাজা জিগমে খেসার নামগয়াল ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ এবং পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফের কাছে।মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু উপস্থিত হবেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। এছাড়াও দেশের সব ধর্মগুরুদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...