Friday, April 3, 2026

পা কেটে বাদ দিতে হত, একটা সিদ্ধান্তের জন্য পা বাদ জায়নি, জানালেন পন্থ

Date:

Share post:

২০২২ এর ৩১ ডিসেম্বর মাসে ভয়াভয় গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। সেই নিয়ে আবার মুখ খুললেন পন্থ। পাজিস্তানের বিরুদ্ধে নামার আগে পন্থ জানান, তাঁর পা কেটে বাদ দিতে হত, একটা সিদ্ধান্তের জন্য পা বাদ জায়নি।

এই নিয়ে ঋষভ পন্থ বলেন, “ দুর্ঘটনার পর আমার ডান পা উল্টো দিকে ঘুরে গিয়েছিল ৯০ ডিগ্রি কোণ করে। আমার মনে হয়েছিল এটা ঘোরানো প্রয়োজন। একজনকে আমি ওই দুর্ঘটনাস্থলেই বলেছিলাম আমার পা ধরতে। আমি সঙ্গে সঙ্গে পা আবার ঘুরিয়ে নিয়েছিলাম। আমাকে চিকিৎসক বলেছিলেন, আমি যদি ওটা না করতাম তা হলে হয়তো পা কেটে বাদ দিতে হত।“ পন্থ জানিয়েছেন, তাঁকে চিকিৎসক বলেছিলেন তিনটি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন তিনি। আর তারমধ্যে অন্যতম হল পন্থের জীবিত থাকা।

গাড়ি দুর্ঘটনার পর এনসিএতে রিহ্যাব করেন। ২০২৪ আইপিএল থেকে ক্রিকেটে কামব্যাক করেন পন্থ। টি-২০ বিশ্বকাপের হাত ধরে ভারতীয় দলে কামব্যাক করেন তিনি।

আরও পড়ুন- আমেরিকায় পৌঁছে বেসবলের ব্যাট হাতে তান্ডব সচিনের, ভাইরাল ভিডিও






Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...