Wednesday, April 1, 2026

দেগঙ্গায় বিজয় মিছিলে তৃণমূল উপপ্রধানকে ধা.রাল অ.স্ত্রের কো.প! কা.ঠগড়ায় আইএসএফ

Date:

Share post:

যে বিজেপি এ রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ করে, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠছে। হারের হতাশা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর লাগাতার হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। সঙ্গে দোসর আইএসএএফ!

ফের বিজেপির পর আইএসএএফ -এর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের গোসাইপুরে। সেখানে তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের উপর। গুরুতর জখম অবস্থায় তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরীকে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে তাঁর উপর হামলা চালানোর ঘটনায় এখনও পর্যন্ত ২ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, লোকসভা ভোটে দলীয় প্রার্থীর জয়ের আনন্দ উদযাপন করতে দেগঙ্গা এলাকাতেও বিজয় মিছিল বের করা হয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে। ওই বিজয় মিছিল চলাকালীন আচমকা আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এসে চড়াও হয় হুমায়ুন রেজা চৌধরীর উপর। তারপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। এর জেরে হাত ও পায়ে আঘাত লেগে গুরুতর জখম হন চাপাতলা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান হুমায়ুন রেজা। পরে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়।

 

 

Related articles

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...