Tuesday, March 24, 2026

কসবায় ব্যাপক বো.মাবাজি, গু.লি! তদন্তে পুলিশ

Date:

Share post:

ফের অশান্তি দক্ষিণ কলকাতার কসবা এলাকায়। গতকাল, রবিবার একটু বেশি রাতের দিকে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ উঠল রাজডাঙায়। এই ঘটনায় এক মহিলা আহত হয়েছেন। অভিযোগের ভিত্তিতে কসবা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

ঘটনা কসবা রাজডাঙার ইন্দুপার্ক এলাকায়। স্থানীয়দের অভিযোগ, আচমকাই কয়েক জন দুষ্কৃতী বোমা ছোড়ে। দু’তিন রাউন্ড গুলিও ছোড়া হয়। বোমা-গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় রুমা সমাদ্দার নামে এক মহিলা আক্রান্ত হন। কসবা এলাকার এক ফ্ল্যাটে থাকতেন তিনি।

আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে কসবা থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রুমা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- তৃণমূলের সাফল্যে ম্যাজিক “লক্ষ্মীর ভাণ্ডার”, বিজেপির রাজ্য সভাপতি পদে মহিলা মুখ?


 

Related articles

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...

এত অল্প সময়ে কীভাবে এডজুডিকেশন-সমস্যার সমাধান হবে! প্রশ্ন বিচারপতি বাগচির

হাতে মাত্র ২৯ দিন। এখনও ৩১ লক্ষের বেশি ভোটারদের নাম 'বিচারাধীন'। এত কম সময়ে কীভাবে এত বেশি নামের...

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...