Tuesday, March 24, 2026

মোদি বাংলার বিজেপি সাংসদদের পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্যই মনে করেন না, কটাক্ষ কুণালের

Date:

Share post:

বিজেপি নিজের দলের সাংসদদের ওপরই ভরসা রাখতে পারে না। বাংলার কোনও নেতার ওপর আস্থা রাখতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। না হলে এবারেও মোদির মন্ত্রিসভায় বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রী নেই। নরেন্দ্র মোদি বঙ্গ বিজেপির কোনও নেতাকে ভরসা করতে পারেন না, তাই পূর্ণমন্ত্রী নেই। আমরা এর আগে যা বারবার বলেছি, এবারও সেটাই প্রমাণ করে দিলেন মোদি। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাফ জানালেন কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, মানুষ কেন বিজেপিকে ভরসা করবে? একুশের বিধানসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর ‘কামিনী-কাঞ্চন’ তোপ দেগেছিলেন তথাগত রায়। তিন বছর পর চব্বিশের লোকসভা ভোটে বঙ্গে আসন কমায় আবারও উঠছে সেই একই অভিযোগ। এবার তোপ দেগেছেন বিজেপির প্রাক্তন সভাপতির ভাই শান্তনু সিনহা। কুণালের কটাক্ষ, বিজেপিতে যে ‘কামিনী-কাঞ্চন’-এর দাপট তা আবারও জলের মতো স্পষ্ট।
তিনি বলেন, আসলে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। আদি বিজেপি, নব্য বিজেপির দ্বন্দ্ব তো আছেই। আবার দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি এমন নানান গোষ্ঠীদ্বন্দ্ব।মানুষ কেন দেবে বিজেপিকে সম্মান। যেখানে প্রধানমন্ত্রী নিজেই ভরসা রাখতে পারেন না বাংলার বিজেপি সাংসদদের প্রতি। অনাস্থা দেখাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। এরা পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয় বলে মনে করছেন। মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে যাবে। যতগুলো উপনির্বাচন ততগুলোই জয় পাবে তৃণমূল কংগ্রেস। আবার ভরাডুবি হতে চলেছে বিজেপি, সিপিএম-কংগ্রেসের। কৃষ্ণনগরের প্রার্থী তো বলেছেন যে টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। আর্থিক অভিযোগ আনছেন প্রার্থীরা। আবার টুইটে কামিনী কাঞ্চনের অভিযোগ আসছে। তাহলে নির্বাচনের জন্য বিজেপি বাংলায় কত কোটি টাকা ঢেলেছে? প্রশ্ন তুললেন কুণাল। এগুলোর পুরোদস্তুর তদন্ত দরকার। কারণ, অভিযোগটা বিজেপির মধ্যে থেকেই এসেছে। কুণালের কটাক্ষ, বিজেপিতে পদ পাওয়ার জন্য কামিনী কাঞ্চন ভেট দিতে হয়।
লোকসভা ভোটে গোটা দেশের মতো এ রাজ্যেও প্রত্যাশিত ফল না মেলায় এবার রাজ্য সভাপতি বদলের পথে হাঁটতে চলেছে বিজেপি। যদিও তা নিয়ে মাথাব্যাথা নেই তৃণমূলের।

 

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...