Thursday, April 2, 2026

রাণিগঞ্জ-আসানসোলের ডাকাতদলের বিহার যোগ! ধৃত ১, উদ্ধার গাড়ি

Date:

Share post:

হাড়হিম করা ডাকাতি। বাঁচার জন্য ফিল্মি কায়দায় গাড়ি ছিনতাই। কিন্তু শেষ রক্ষা হল না। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ডাতাতদলের এক সাগরেদ। সেই সঙ্গে উদ্ধার হল ছিনতাই হওয়া গাড়িও। ঝাড়খণ্ড হয়ে বিহার পালানোর সময় ঝাড়খণ্ড পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয় অভিযুক্ত সুরজ কুমার সিংকে।

রবিবার সকালে রাণিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে কার্বাইন নিয়ে হামলা চালায় একদল ডাকাত। লুঠপাট করে বেরোনোর সময় পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই চলে। আহত হয় সুরজ সিং। সেই অবস্থাতেই চম্পট দেয় তারা। এরপর আসানসোলের মহিশিলার কাছে একটি গাড়ি দাঁড় করায় তারা। গাড়ির মালিক ও তার পরিবারকে বন্দুকের ভয় দেখিয়ে সেই গাড়ি ছিনতাই করে পালায় তারা।

এরপর তদন্ত চালিয়ে রাজ্যের পুলিশ জানতে পারে গাড়িটি নিয়ে তারা গিরিডির দিকে যায়। ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে সংযোগস্থাপন করে গিরিডির কাছে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করে পুলিশ। সেখানেই পাওয়া যায় সুরজকে। পুলিশের ছোঁড়া গুলি সুরজের কোমরে লাগে। তার অবস্থার অবনতি হওয়ায় বিহার যাওয়ার পথে গিরিডির কাছেই গাড়ি সহ সুরজকে ফেলে পালায় বাকি দুষ্কৃতিরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

সোমবারই তাকে আসানসোল আদালতে পেশ করা হয় সুরজকে। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। জেরায় সুরজ জানায় তার বাড়ি বিহারের গোপালগঞ্জে। ডাকাতি করে পুরো দলই ঝাড়খণ্ড হয়ে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। গিরিডিতে গাড়ি রেখে বাকিরা সরাইয়া জঙ্গলের দিকে পালিয়ে গিয়েছে বলে জানা সে।

Related articles

এসআইআর তালিকায় ‘ডিলিটেড’, ক্যানিং-এ আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

ফের বাংলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ (SIR Controversy Death)! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব...

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...