Friday, June 19, 2026

ভোটে ভরাডুবির পর টাকা নয়ছয়! সন্দেশখালিই এখন বিজেপির গলার কাঁটা

Date:

Share post:

সন্দেশখালি নিয়ে মিথ্যা অপপ্রচার করে বাংলায় নির্বাচনে বিরাট পরিবর্তন করার আশা করেছিল বিজেপি। কিন্তু সেই সন্দেশখালিই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির। একদিকে নির্বাচনের আগে একাধিক ভিডিও প্রকাশ্যে এসে গিয়ে বিজেপির সব পরিকল্পনা ফাঁস হয়ে যায়। এবার হারের পরই চরমে উঠেছে বিজেপির গোষ্ঠীকোন্দল। এবার নির্বাচনের জন্য বরাদ্দ টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। গোটা ঘটনায় কার্যত হাড় মাংস বেরিয়ে পড়েছে সন্দেশখালির বিজেপি নেতাদের।

দলের মধ্যে থেকেই উঠছে একের পর এক অভিযোগ। অভিযোগ উঠছে ভোটের আগে প্রার্থীর নাম করে টাকা তুলেছে দলের একাংশ। সব জেনেও চুপ করে ছিলেন বঙ্গ বিজেপি নেতারা। সূত্রের খবর, শুধু বসিরহাট লোকসভা আসনে খরচ করার জন্য দিল্লি থেকে কেন্দ্রীয় নেতারা প্রায় ১২ কোটি টাকা পাঠিয়েছিলেন। এখন দলের নীচুতলার একাংশ বলছে, নির্বাচনের জন্য বরাদ্দ টাকা নাকি কোনও এলাকাতেই পৌঁছয়নি। উল্টে টাকা চাইতে গেলে জুটেছে হুমকিও।

দুর্নীতির এখানেই শেষ নেই। নির্বাচনের কাজে গাড়ি ব্যবহার করা হয়েছে বলে গাড়ির বিল দেখিয়ে টাকা তুলে নিয়েছেন স্থানীয় নেতাদের একাংশ। হারের পরই দায়িত্বপ্রাপ্ত নেতারা অভিযোগ করছেন, ভোটে দফতর থেকে আসা টাকার কানাকাড়িও তাঁরা পাননি। টাকা না মেলায় সিংহভাগ বুথেই বিজেপির কোনও এজেন্টও দেওয়া যায়নি। ভোট মিটতেই এখন এসব অভিযোগ সরগরম বসিরহাট বিজেপির অন্দরমহল। সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে আগামীদিনে এলাকায় বিজেপির অস্তিত্বই থাকবে কি না, সেটাই প্রশ্নের মুখে। সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্র লোকসভা ভোটে তিন লাখেরও বেশি ভোটে হেরেছেন তৃণমূলের হাজি নুরুলের কাছে। সন্দেশখালিতে বিজেপি যে নেহাতই কাগুজে বাঘ ছিল এই ফলাফলেই তা প্রমাণিত হয়ে গিয়েছে।

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...