Monday, April 6, 2026

ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্ক শিলিগুড়ি পুরনিগম

Date:

Share post:

ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ডেঙ্গু প্রতিরোধে সোমবার শিলিগুড়ি পুরনিগমে উচ্চ পর্যায়ের বৈঠক হল। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলাশাসক প্রীতি গোয়েল, জেলা স্বাস্থ্য অধিকর্তা তুলসী প্রামানিক সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপাররা। এদিনের বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ সহ সচেতনতা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়।

গতবার এই সময় ডেঙ্গু রোগীর সংখ্যা যা ছিল তা থেকে অনেকটাই এবার কম। তবুও নিগম আগে থেকেই ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কাজ শুরু করতে চাইছে।। পাশাপাশি পুরোনো নিগমের কনজারভেন্সি বিভাগ ড্রেনসহ শহরে আবর্জনা পরিষ্কার করার কাজ করে চলেছে। রীতিমতো পুরো নিগমের জিএসটি টিম বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করছে এবং সচেতনতার বার্তা দিচ্ছে।

এদিন দীর্ঘ বৈঠকের পরে মেয়র গৌতম দেব বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা নিয়ে এদিন বৈঠক হয়। ডেঙ্গু প্রতিরোধে পুরনিগম সক্রিয় ভূমিকা পালন করছে। গতবারে তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকটা কম। তবে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর আসল সময়। পুরো নিগমের কর্মীরা সচেতনতা বাড়াতে কাজ করছেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...