Friday, June 19, 2026

কর্মশ্রী প্রকল্পে গতি আনতে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

লোকসভা ভোটের নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার হওয়ার পর রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্পে গতি আনার নির্দেশ দিয়েছে। রাজ্যে একশ দিনের কাজ বন্ধ থাকায় ওই প্রকল্পে কাজহারাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে রাজ্য সরকার চলতি আর্থিক বছরের বাজেটে ৫০ দিনের কাজের প্রকল্প কর্মশ্রী ঘোষণা করেছে। গত ৭ জুন পর্যন্ত এই প্রকল্পে ৩৮ হাজার জব কার্ড তৈরি করা হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। চলতি বছরে ৭৫ লক্ষ মানুষকে এই প্রকল্পে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই প্রকল্পের পুরো খরচ রাজ্য সরকার বহন করবে।

একশ দিনের কাজ প্রকল্পে গত তিনটি আর্থিক বছরে কেন্দ্র বাংলাকে কোনও টাকা দেয়নি। এই অবস্থায় ১০০ দিনের কর্মীদের বকেয়া পরিশোধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে কর্মশ্রী প্রকল্প। যার মাধ্যমে রাজ্যের জবকার্ড হোল্ডারদের ৫০ দিন কাজ নিশ্চিত করে রাজ্য সরকার। এখনও পর্যন্ত কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ পেয়েছেন ৬৪ লক্ষ ৩১ হাজার ১৩২ জন জবকার্ড হোল্ডার। ২৭ কোটি ৪৮ লক্ষ ৮৬ হাজার ৯০১টি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। রাজ্যের কোষাগার থেকে ৬১৯৮.৫৮ কোটি টাকা মজুরি বাবদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- শিকেয় উঠেছে পঠন-পাঠন! কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দ্রুত খুলতে হবে স্কুল, কড়া নির্দেশ নবান্নের

 

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...