Friday, June 19, 2026

শিকেয় উঠেছে পঠন-পাঠন! কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দ্রুত খুলতে হবে স্কুল, কড়া নির্দেশ নবান্নের

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য শিকেয় উঠেছে পঠন-পাঠন। সোমবার থেকে গরমের ছুটির পর স্কুল খোলার কথা থাকলেও কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য রাজ্যের একাধিক স্কুল খোলা সম্ভব হয়নি। এবার যে সমস্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখান থেকে বাহিনী সরানোর জন্য দ্রুত নির্দেশ দিল রাজ্য প্রশাসন। প্রত্যেক জেলার জেলাশাসক ও ডিআই-দের এবং কলকাতার ক্ষেত্রে নগরপালকে নির্দেশ দিয়ে বলা হয়েছে অবিলম্বে স্কুল থেকে বাহিনীদের সরিয়ে তাঁদের থাকার বিকল্প ব্যবস্থা করতে হবে। কোনও ভাবেই যেন বাহিনীর জন্য পড়াশোনায় ক্ষতি না হয় সেদিকে নজর দিতে হবে। জানা গিয়েছে, গোটা রাজ্য জুড়ে এসএসকে, এমএসকে , উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ৫০০ স্কুলে এখনও বাহিনী রয়েছে। এদিকে শহরের স্কুল গুলিতে অনলাইন ক্লাস করানোর ব্যবস্থা থাকলেও গ্রামের দিকে সেই সুবিধে অনেকটাই কম। তাই পড়াশোনায় যাতে বিঘ্ন না ঘটে সেই কারণে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে অবিলম্বে স্কুলকে পঠন পাঠনের উপযোগী করে তোলার নির্দেশ রাজ্য প্রশাসনের।

এদিকে, কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে স্কুল খোলা যাচ্ছে না, তাই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক এই মর্মে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীদের একাংশ। আগামীকাল বুধবার বিষয়টি শোনা হবে বলে জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- ভারত-পাক ম্যাচ দেখতে বিক্রি করে দিলেন ট্র্যাক্টর, শেষে মিলল হতাশা , কেন ?

 

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...