Tuesday, March 31, 2026

রাতের অন্ধকারে একের পর এক গুলি! মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) ফল ঘোষণার (Result Out) পর এক সপ্তাহ কেটে গেলেও বিরোধীদের অশান্তিতে উত্তপ্ত বাংলা (West Bengal)। এবার মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল (TMC) কর্মীর। সূত্রের খবর, মৃতের নাম সনাতন ঘোষ। তিনি দুধের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূল কর্মীর মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বিজেপিকে (BJP) কাঠগড়ায় তুলে সরব তৃণমূল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত বারোটা নাগাদ সনাতন ঘোষ-সহ আরও দু’জন ব্যবসায়ী বাইকে করে গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। তখনই গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে সনাতনকে গুলি করে। সনাতনের দেহে একাধিক গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে আচমকা গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে সনাতনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহারপাড়া থানার পুলিশ।

তবে ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে হরিহরপাড়ায়। সনাতন এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন। তবে মৃতের পরিবারের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে। তবে কে বা কারা সনাতনকে গুলি করল, কেন তাঁকে মারা হল গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...