Tuesday, April 7, 2026

মাঝ আকাশে বিমান ভ্যানিশ! নিখোঁজ মালওয়ির ভাইস প্রেসিডেন্ট

Date:

Share post:

নিখোঁজ আফ্রিকার ছোট্ট দেশ মালওয়ির (Malawi) ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমা আর প্রাক্তন ফার্স্ট লেডি শানিল জিম্বিরি (Saules Chilima and former first lady Shanil Zimbiri)! সোমবার সকালে এই দুজনকে নিয়ে উড়েছিল বায়ুসেনার বিমান (Airforce Aircraft)। রাজধানী লিলঙ্গে থেকে সেনার বিমানে এই দুই হেভিওয়েটের সঙ্গে আরও দশ যাত্রী ছিলেন। রাজধানী থেকে ৩৭০ কিলোমিটার দূরে দেশের এক প্রাক্তন মন্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন ভাইস প্রেসিডেন্ট। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট জায়গায় বিমান অবতরণ করতে পারেনি। এরপরই ভ্যানিশ! বিমান কোথায় গেল তার হদিশ মিলছে না। শুরু হয়েছে তল্লাশি।

মালওয়ির প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরা গোটা বিষয়টি সম্পর্কে বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিমানের সন্ধানে জোর কদমে খোঁজ চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বড়সড় কোনও দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি। আমেরিকা, ব্রিটেন, নরওয়ে এবং ইজরায়েল এই ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছে। কিছুদিন আগে ইরানের পার্বত্য এলাকায় চপার ভেঙে মৃত্যু হয় সেদেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। ফের খারাপ খারাপ আবহাওয়ার কারণে বিমানের নিখোঁজ হয়ে যাওয়াতে তৈরি হয়েছে আশঙ্কা।

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...