Tuesday, March 17, 2026

বিজেপি সভাপতি পদে নাড্ডা উত্তরসূরি হিসেবে এগিয়ে সুনীল বনসল

Date:

Share post:

কেন্দ্রে মিলিজুলি এনডিএ সরকারের অন্যতম মন্ত্রী হিসেবে সদ্য শপথ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। খুব স্বাভাবিক ভাবেই বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী নাড্ডাকে এবার ছাড়তে হবে সভাপতির পদ। আর সেই জায়গা থেকেই জল্পনা শুরু হয়েছে দলের পরবর্তী সভাপতির নাম নিয়ে। কারণ বিজেপিতে এক ব্যক্তি, এক পদ নীতি অনুসারে নাড্ডার পক্ষে একইসঙ্গে দু’টো পদে আর থাকা হবে না।

এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে আচমকাই চর্চায় চলে এসেছে দলের অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের নাম। সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ এই নেতা বাংলা এবং তেলেঙ্গানার পাশাপাশিই ওড়িশায় বিজেপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নেতা। বিশেষ করে ওই রাজ্যের বিধানসভা নির্বাচনের কৌশলী হিসেবে তাঁর ভূমিকা ছিল যথেষ্টই। বিজেপির সেই ওড়িশা জয়ের ‘পুরস্কার’ই কি তাহলে পেতে চলেছেন সুনীল বনসল? রাজনৈতিক মহলে এখন এমন প্রশ্ন ঘোরাফেরা করছে।

বিজেপি সূত্র ব্যাখ্যা দিচ্ছে, এর আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়েও বনসলের অবদান ছিল অনেক। সেইসময় তিনি উত্তরপ্রদেশ বিজেপিতে সাধারণ সম্পাদক (সংগঠন) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। মূলত তারপরেই ‘পুরস্কার’ হিসেবে বনসলকে সরাসরি দিল্লিতে জাতীয় রাজনীতিতে নিয়ে চলে আসেন অমিত শাহ, জেপি নাড্ডারা। এবার কি বনসলের জন্য আরও বড় কোনও ‘পদোন্নতি’ অপেক্ষা করছে? উত্তরটা সময় দেবে।

আরও পড়ুন- বিজেপি-আরএসএসের ধমকের মুখে বাংলার দলবদলু শীর্ষ নেতা! ছাঁটা হচ্ছে ডানা

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...